Home খবর এই স্পেসিফিকেশন সহ ভারতে লঞ্চ হবে Realme 12 4G ফোন, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস

এই স্পেসিফিকেশন সহ ভারতে লঞ্চ হবে Realme 12 4G ফোন, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস

এখনও পর্যন্ত রিয়েলমির 12 সিরিজের 5টি স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি এই সিরিজের অধীনে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। আমরা এই Realme 12 4G ফোন সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই টিপস্টার সুধাংশু মাধ্যমে এই নতুন লো বাজেট রেঞ্জ স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।

Realme 12 4G এর স্পেসিফিকেশন (লিক)

Realme 12 5G

ডিসপ্লে: Realme 12 5G স্মার্টফোনে 6.72 ইঞ্চির FHD+ আইপিএস এলসিডি ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এই ফোনে 950নিটস ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।

প্রসেসর: এই ফোনে অ্যান্ড্রয়েড 14 সহ রিয়েলমি ইউআই 5.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6100+ চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 8GB Dynamic RAM সাপোর্ট দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.75 অ্যাপযুক্ত 108MP রেয়ার ক্যামেরা সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme 12 5G ফোনে 5000mAh ব্যাটারি সহ 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।