32MP সেলফি ক্যামেরা, 5200mAh ব্যাটারি, 12জিবি RAM সহ ভারতে লঞ্চ হল Realme 13 Pro, জেনে নিন দাম এবং ডিটেইলস

রিয়েলমি ভারতীয় বাজারে তাদের নাম্বার সিরিজের সংখ্যা বাড়িয়ে চলেছে। এই সিরিজের অধীনে Realme 13 Pro এবং Realme 13 Pro Plus স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এখানে Realme 13 Pro 5G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট, 6.7 ইঞ্চির OLED ডিসপ্লে, 12জিবি RAM, 45ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 13 Pro 5G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।

Realme 13 Pro এর দাম এবং সেল

  • ভারতীয় বাজারে Realme 13 Pro 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM +128GB স্টোরেজ, 8GB RAM +256GB স্টোরেজ এবং 12GB RAM +512GB স্টোরেজ রয়েছে।
  • Realme 13 Pro ফোনটির বেস মডেল 8GB RAM +128GB স্টোরেজের দাম 26,999 টাকা রাখা হয়েছে।
  • এই ফোনটির মিড মডেল 8GB RAM +256GB স্টোরেজের দাম 28,999 টাকা রাখা হয়েছে।
  • টপ মডেল 12GB RAM +512GB স্টোরেজ অপশনের দাম 31,999 টাকা রাখা হয়েছে।
  • এই স্মার্টফোনটি মোনেট পার্পল, মোনেট গোল্ড এবং এমরাল্ড গ্রিন কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
  • এই ফোনটি 6 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানি ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইল আউটলেটে সেল শুরু হবে।
  • কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসেবে তিনটি ভেরিয়েন্টে 3,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে।
  • ব্যাঙ্ক অফারের পর বেস মডেলের দাম 23,999 টাকা, মিড মডেল 25,999 টাকা এবং টপ মডেল 28,999 টাকা হবে।

Realme 13 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme 13 Pro স্মার্টফোনটি OLED প্যানেল দিয়ে তৈরি FHD+ 2412×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির বড়ো ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 5000000:1 কনট্রাস্ট রেশিয়, 240Hz টাচ স‍্যাম্পেলিং রেট, 2000 নিটস ব্রাইটনেস এবং 10 বিট কালার ডেপ্থ যোগ করা হয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Realme 13 Pro ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 710 GPU জিপিইউ যোগ করা হয়েছে।

স্টোরেজ: Realme 13 Pro 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM +128GB স্টোরেজ, 8GB RAM +256GB স্টোরেজ এবং 12GB RAM +512GB স্টোরেজ রয়েছে। এছাড়া 12GB পর্যন্ত ডায়নেমিক RAM সাপোর্ট করে। এর ফলে এই ফোনে 24জিবি পর্যন্ত RAM পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: Realme 13 Pro 5G স্মার্টফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল দুর্দান্ত ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটিতে ক্যামেরা AI সহ আল্ট্রা ক্লিয়ার, AI হাইপার RAW অ্যালগরিদম, AI পোর্ট্রেট অ্যালগরিদমের মতো ফিচার রয়েছে।

ব্যাটারি: Realme 13 Pro 5G স্মার্টফোনটিতে 45 ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই স্মার্টফোনটিতে ডুয়েল সিম 4G, 5G, উন্নত 5G চালানোর জন্য 13 5G ব্যান্ড, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.2, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হাই-রেজ ডুয়েল স্টেরিয় স্পিকার, এবং রেনওয়াটার স্মার্ট টাচের মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম: Realme 13 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here