Home খবর 12GB RAM সহ লঞ্চ হবে Realme 13 Pro+ 5G স্মার্টফোন, জেনে নিন মেমরি ডিটেইলস এবং কালার অপশন

12GB RAM সহ লঞ্চ হবে Realme 13 Pro+ 5G স্মার্টফোন, জেনে নিন মেমরি ডিটেইলস এবং কালার অপশন

Realme এর ‘Number’ সিরিজ আগাগোড়াই ইউজার দের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। কোম্পানি প্রায়ই তাদের স্মার্টফোনগুলো নতুন ডিজাইন সহ লঞ্চ করে। জানুয়ারিতে লঞ্চ হওয়া Realme 12 সিরিজের সাফল্যের পরে কোম্পানি এখন Realme 13 Pro সিরিজটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির ঘোষণার আগেই আমরা Realme 13 Pro Plus 5G ফোনের RAM, স্টোরেজ এবং কালার অপশন সম্পর্কে অনেক তথ্য পেয়েছে।

Realme 13 Pro+ 5G ফোনের ডিটেইলস

Realme 13 Pro+ 5G ফোনের RAM এবং স্টোরেজ

আমরা রিটেইল সোর্সের মাধ্যমে Realme 13 Pro+ 5G ফোনের সম্পর্কে অনেক তথ্য পেয়েছে। এই মোবাইলটি মোট 4টি মেমরি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হবে। বেস মডেলটি 8GB RAM + 128GB স্টোরেজ সহ লঞ্চ হবে এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি 8GB RAM + 256GB স্টোরেজ সাপোর্ট করবে। এই ফোনের তৃতীয় ভেরিয়েন্টটি 12GB RAM + 256GB স্টোরেজ সহ লঞ্চ হবে এবং Realme 13 Pro+ 5G ফোনটি 12GB RAM + 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে।

Realme 13 Pro+ 5G ফোনের কালার অপশন

লিক রিপোর্ট অনুযায়ী, আসন্ন Realme 12 Pro Plus 5G ফোনটি ভারতীয় মার্কেটে Monet Gold এবং Emerald Green কালার অপশনে লঞ্চ করা হবে এবং সেলের জন্য উপলব্ধ হবে। অনুমান করা হচ্ছে যে ফোনটি লঞ্চের সময় কোম্পানি সম্ভবত অন্যান্য রঙের অপশনগুলিও আনতে পারে। এই স্মার্টফোনটির মডেল নম্বর RMX3921

Realme 13 Pro+ 5G ফোনের ক্যামেরা

ডিজিটাল চ্যাট স্টেশন দ্বারা শেয়ার করা আরেকটি লিক রিপোর্ট অনুযায়ী Realme 13 Pro+ 5G ফোনটি একটি 50-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা যেতে পারে। অনুমান করা হচ্ছে যে এটি একটি পেরিস্কোপ লেন্স হবে যা 3X জুম সাপোর্ট করবে। বর্তমানে ফোনটির অন্যান্য স্পেসিফিকেশনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Realme 12 series

স্মার্টফোন মডেল ভেরিয়েন্ট দাম
realme 12 Pro+ 5G 8GB RAM + 128GB Storage ₹29,999
realme 12 Pro 5G 8GB RAM + 128GB Storage ₹21,999
realme 12+ 5G 8GB RAM + 128GB Storage ₹20,999
realme 12 5G 6GB RAM + 128GB Storage ₹16,999
realme 12x 5G 4GB RAM + 128GB Storage ₹11,999

Realme 12 Pro+ 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন