Home খবর [Exclusive] 21,999 টাকা দামে লঞ্চ হতে চলেছে Realme 14 Pro Lite 5G, 28 ফেব্রুয়ারী থেকে সেল, জেনে নিন ডিটেইলস

[Exclusive] 21,999 টাকা দামে লঞ্চ হতে চলেছে Realme 14 Pro Lite 5G, 28 ফেব্রুয়ারী থেকে সেল, জেনে নিন ডিটেইলস

গত মাসে রিয়েলমি তাদের 14 Pro সিরিজ ভারতীয় বাজারে পেশ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে realme 14 Pro এবং realme 14 Pro+ স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের একটি নতুন মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই Realme 14 Pro Lite 5G ফোনটি লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি আমরা এই ফোনের সম্পর্কে জানিয়েছিলাম, তবে আজ Realme 14 Pro Lite 5G ফোনের দাম, সেল ডিটেইলস ও স্পেসিফিকেশনের এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

realme 14 Pro Lite 5G এর দাম (সোর্স)

আমরা রিটেইল স্টোরের মাধ্যমে realme 14 Pro Lite 5G ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানতে পেরেছি। এই ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। এই ফোনটি যথাক্রমে 21,999 টাকা এবং 23,999 টাকা দামে লঞ্চ করা হবে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারী থেকে Realme 14 Pro Lite 5G ফোনটি অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 6 মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং নতুন রিয়েলমি 5G ফোনটি কিনলে 1,999 টাকা দামের Smart Laptop Bag বিনামূল্যে পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের তথ্য ও টিজার জারি করা হয়নি।

realme 14 Pro Lite 5G এর স্পেসিফিকেশন (সোর্স)

ডিসপ্লে: Realme 14 Pro Lite 5G ফোনে 6.7 ইঞ্চির ফুলএইচডি+ এমোলেড স্ক্রিন দেওয়া হবে। এই ফোনটিতে পাঞ্চ-হোল কাটআউট সহ 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সিকিউরিটির জন্য কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হতে পারে।

প্রসেসর: realme 14 Pro Lite 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং realme UI 6.0 অপারেটিং সিস্টেম সহ কাজ করবে। এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট দেওয়া হবে।

স্টোরেজ: এই ফোনে শুধুমাত্র 8GB RAM সহ ডায়নেমিক RAM ফিচার থাকবে। এই ফোনে 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। একইভাবে ফোনে স্টোরেজের জন্য 128GB ও 256GB অপশন দেওয়া হবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য realme 14 Pro Lite 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে। এই ফোনে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল থার্ড সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে সেলফির জন্য এফ/2.45 অ্যাপারর্চারযুক্ত 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme 14 Pro Lite 5G ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে বক্সের সঙ্গে অ্যাডোপ্টার দেওয়া হবে।