Home খবর প্রকাশ্যে এল 15000mAh ব্যাটারি এবং এসির মতো কুলিং সহ নতুন Realme স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

প্রকাশ্যে এল 15000mAh ব্যাটারি এবং এসির মতো কুলিং সহ নতুন Realme স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

realme বর্তমান 828 Fan Festival 2025 এর মঞ্চে তাদের ইনোভেশন শোকেস করেছে। কোম্পানির পক্ষ থেকে বিশ্বের প্রথম 15,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন প্রকাশ্যে আনা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির থিকনেস মাত্র 8.89mm এবং সমান ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাঙ্কের চেয়েও এটি 68% হালকা। অর্থাৎ এবার এক‌ই ডিভাইসের মধ্যে স্মার্টফোন এবং পাওয়ার ব্যাঙ্কের ফিচার পাওয়া যাবে। এর সঙ্গেই একটি এসির মতো কুলিং সহ ডিভাইস দেখানো হয়েছে। এই দুটি ফোনের‌ই কনসেপ্ট প্রকাশ করা হয়েছে এবং ফোনগুলি অফিসিয়ালি লঞ্চ হতে এখনও দেরি আছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলি সম্পর্কে।

কোম্পানি জানিয়েছে তাদের 15,000mAh ব্যাটারি সহ স্মার্টফোনে সম্পূর্ণ নতুন ধরনের ব্যাটারি ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে। এর ফলে স্লিম বডির মধ্যে হাই এনার্জি ডেনসিটি প্যাক করা সম্ভব হয়েছে। এতে 25% সিলিকন কন্টেন্ট সহ বিশ্বের প্রথম অল-সিলিকন অ্যানোড, 1200Wh/L ক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে হাই ব্যাটারি এনার্জি ডেনসিটি দেওয়া হয়েছে। এইসব টেকনোলজি সহ ব্যাটারির থিকনেস মাত্র 6.48mm রাখার জন্য অ্যাডভান্স ল্যামিনেশন টেকনোলজি সম্পর্কেও জানানো হয়েছে।

realme জানিয়েছে এই 15,000mAh ব্যাটারি সহ ফোনটিতে একবার ফুল চার্জে 18.45 ঘন্টা ভিডিও শুটিং, 30 ঘন্টা গেমিং এবং 50 ঘন্টা ভিডিও প্লেব্যাক পাওয়া যেতে পারে। এছাড়াও ফোনটি 5.18 দিন ব্যাবহার করা যাবে এবং এতে 3 মাস স্ট্যান্ডবাই টাইম (এয়ারপ্লেন মোডে) পাওয়া যাবে।

কোম্পানির এই কনসেপ্ট ফোনে 6.7-ইঞ্চির OLED ডিসপ্লে, MediaTek Dimensity 7300 চিপসেট, 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এই ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।

এছাড়াও এই ইভেন্টে ব্র্যান্ডের পক্ষ থেকে আরেকটি ডিভাইস দেখানো হয়েছে। এই ফোনটিকে Chill Fan Phone বলা হয়েছে। এটিকে বিশ্বের প্রথম AC ফোন বলে জানানো হয়েছে। এই ফোনে 7,700mm² VC এবং ফ্যান হীট ডিসিপেশন ছাড়াও Thermoelectric Cooler (TEC) যোগ করা হয়েছে। এর ফলে ফোনটির কোর টেম্পারেচার 6ºC পর্যন্ত কমানো যাবে। এটি সাধারণ কুলিঙের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি ভালো হবে। ফোনটির ব্যাক প্যানেলে IceSense Ultra টেকনোলজি যোগ করা হবে, যার ফলে তাপমাত্রা কমে গেলে রং বদলে সাদা থেকে নীল হয়ে যাবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Chill Fan Phone এর মাস প্রোডাকশন সম্পর্কে এখনও নিশ্চিত নয়। অপরদিকে 15,000mAh ব্যাটারি সহ ফোনটি আপাতত একটি শোকেস টেকনোলজি হিসাবে পেশ করা হয়েছে। তবে রিপোর্ট অনুযায়ী realme আগামী বছর অর্থাৎ 2026 সালে 10,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন বাজারে লঞ্চ করতে পারে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

realme তাদের এই ইভেন্টে দেখিয়ে দিয়েছে কোম্পানি বড় ব্যাটারি এবং থার্মাল ম্যানেজমেন্ট টেকনোলজিতে কতটা এগিয়ে রয়েছে। 15,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন এখনই লঞ্চ না হলেও কোম্পানির 10,000mAh ব্যাটারি ফোনের জন্য অপেক্ষা করাই যেতে পারে। যারা প্রচুর পরিমাণে গেমিং, ভিডিও প্রোডাকশন বা ট্রাভেলিঙের কাজ করেন এবং বারবার ফোন চার্জ করার ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এই ফোনটি একটি অসাধারণ অপশন হতে চলেছে। আবার Chill Fan Phone দেখে বোঝা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে বাজারে এই টেকনোলজি ছেয়ে যাবে।