ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Realme 15T, প্রকাশ্যে এল কালার এবং স্টোরেজ ভেরিয়েন্ট

রিয়েলমি শীঘ্রই ভারতে তাদের Realme 15 সিরিজ লঞ্চের টিজার জারি করেছে। এই সিরিজে Realme 15 এবং Realme 15 Pro ফোনদুটি পেশ করা হবে। এবার Realme 15 Pro ফোনে এমন বেশ কিছু ফিচার পাওয়া যাবে, যা সাধারণত সিরিজের Plus মডেলেই দেখা যায়। এছাড়া কোম্পানির নাম্বার সিরিজের একটি নতুন ‘T’ ভেরিয়েন্ট থাকতে পারে। আমরা এই বিষয়ে এক্সক্লুসিভ তথ্য পেয়েছি এবং এই ফোনটি সম্ভবত Realme 15T হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 15T ফোনের সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।

Realme 15T এর ভারতে সম্ভাব্য লঞ্চ, স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার

আমাদের ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী আগস্ট মাসে Realme 15T ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি 2024 সালে এপ্রিল মাসে লঞ্চ হওয়া Realme 14T ফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে। প্রকাশ্যে আসা একটি ইমেজের মাধ্যমে Realme 15T ফোনের মডেল নাম্বার, কালার অপশন এবং স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে।

ভারতে Realme 15T ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এতে 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB স্টোরেজ অপশন থাকতে পারে। এই ফোনটি Suit Titanium, Silk Blue, ও Flowing Silver এর মতো কালার অপশনে সেল করা হতে পারে। অন্যদিকে Realme 15T ফোনটি RMX5111 IN মডেল নাম্বার সহ দেখা গেছে।

এখনও পর্যন্ত Realme 15T ফোনের সম্পর্কে এইসব তথ্যই প্রকাশ্যে এসেছে। তবে আপকামিং ফোনটিতে Realme 14T ফোনের তুলনায় আপগ্রেডেড ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এটি আগের মডেলের মতো এই সিরিজের সবচেয়ে সস্তা ফোন হতে চলেছে। জানিয়ে রাখি ভারতে Realme 14T ফোনটি 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। Realme 14T ফোনটিতে 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছিল। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে এন্ট্রি লেবল MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছিল। এই চিপসেটটি Dimensity 7300 বা Snapdragon 6 Gen 4 প্রসেসরের তুলনায় কিছুটা দুর্বল।

Realme 14T ফোনের ব্যাক প্যানেলে 50MP AI ক্যামেরা এবং 2MP মোনোক্রোম লেন্স রয়েছে, একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। Realme 14T ফোনটির বিশেষত্ব হল এর IP66/IP68/IP69 রেটিং, এর ফলে জল ও ধুলো থেকে ফোনটি সুরক্ষিত থাকবে।

Realme 15T ফোনটি ছাড়াও এই সিরিজের আরও একটি ফোন Realme 15 Lite নামে পেশ করা হতে পারে। এই নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি সিরিজের ভ্যানিলা মডেল হতে চলেছে এবং Realme 15T ফোনের তুলনায় কম দাম হতে পারে। আসন্ন Realme 15T ফোনের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার জন্য অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here