Highlights
- কেওয়াইসির নামে করা হয়েছে জোচ্চুরি।
- কেওয়াইসির জন্য ম্যাসেজ পেয়েছিলেন আফতাব।
- আইপিসি ধারা মেনে মামলা করা হয়েছে।
বর্তমান ক্রমবর্ধমান টেকনোলজির যুগে দাঁড়িয়ে অনলাইন ফ্রডের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সাধারণত সমাজের সাধারণ মানুষেরা এই ধরনের ঘটনার শিকার হলেও এবার জোচ্চুরি হয়েছে বলিউড তারকা আফতাব শিবদাসানি (Aftab Shivdasani) এর সঙ্গে। এই স্ক্যামের ফলে প্রায় দেড় লক্ষ টাকার লোকসান হয়েছে অভিনেতার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি ঘটেছে এবং কিভাবে এই ধরনের স্ক্যাম থেকে বাঁচা যায়। আরও পড়ুন: Cricket World Cup উপলক্ষে Airtel এর উপহার! ডেটার সঙ্গে ফ্রি পাবেন কল
কিভাবে ফ্রডের শিকার হলেন অভিনেতা?
- রিপোর্ট অনুযায়ী বলিউড অভিনেতা আফতাব শিবদাসানিকে কেওয়াইসি করার জন্য একটি ম্যাসেজ পাঠানো হয়। এখানে লিঙ্কের মাধ্যমে কেওয়াইসি করার রিকোয়েস্ট করা হয়।
- অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে অনলাইন পেমেন্তে অভ্যস্ত আফতাব ঘুণাক্ষরেও বুঝতে পারেন্নি লিঙ্কে ক্লিক করলে তাঁর সঙ্গে ফ্রড হতে পারে।
- তিনি কেওয়াইসি না করালে তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে বলে ম্যাসেজে জানানো হয়।
- সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ম্যাসেজে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার দুশ্চিন্তায় তিনি লিঙ্কে ক্লিক করে দেন এবং এর কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে 1,49,999 টাকা তুলে নেওয়া হয়।
- এত বড় অঙ্কের টাকার লক্সানের পর তিনি তৎক্ষণাৎ ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলে পুলিশে রিপোর্ট করেন।
- জানিয়ে রাখি ইন্ডিয়ান পিনাল কোড অর্থাৎ আইপিসি ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। আইপিসি অ্যাক্ট 420 (জোচ্চুরি সম্পর্কিত মামলা) এর পাশাপাশি ইনফরমেশন টেকনোলজি (আইটি) অ্যাক্ট মেনেও কেস করা হয়েছে বলে জানা গেছে।
অনলাইন ফ্রড থেকে কিভাবে বাঁচবেন?
- কোনো অজ্ঞাত ব্যাক্তির নাম্বার বা সোর্স এসএমএস থেকে পাওয়া লিঙ্কে ক্লিক করবেন না।
- কোনো অজানা কলারদের সাথে আপনার ব্যক্তিগত তথ্য এবং আর্থিক ডিটেইলস শেয়ার করবেন না।
- অনেক সময় অনলাইন ফ্রড করার সময় বন্ধু বা পরিবারের কারোর নাম করে টাকা চায়। এই ধরনের ঘটনার ক্ষেত্রে যার নাম নেওয়া হয়েছে তাঁর থেকে সরাসরি সম্মতি না নিয়ে কখনোই টাকা দেবেন না।
- আপনার সঙ্গে যদি ফ্রড হয় তবে তৎক্ষণাৎ পুলিশ বা সাইবার ক্রাইম ব্রাঞ্চে যোগাযোগ করুন।
- অনলাইন জোচ্চোররা প্রায়ই ব্যাঙ্ক কর্মী সেজে সাধারণ মানুষদের তাদেরই ডিটেইলস বলে বিশ্বাস অর্জন করে ফ্রড করে। তাই সম্পূর্ণভাবে নিশ্চিত না হয়ে কখনও কোনো ধরনের তথ্য শেয়ার করবেন না।
- ম্যাসেজ বা ইমেইলের মাধ্যমে পাওয়া লিঙ্ক থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন না।
- জে কোনো ধরনের পেমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যাবহার করুন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










