Home খবর লঞ্চের আগেই 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ লিক হল  realme 16 Pro স্মার্টফোনের দাম, দেখে নিন ডিটেইলস 

লঞ্চের আগেই 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ লিক হল  realme 16 Pro স্মার্টফোনের দাম, দেখে নিন ডিটেইলস 

6 জানুয়ারি রিয়েলমি ভারতের বাজারে তাদের ‘16 Pro’ সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে realme 16 Pro এবং realme 16 Pro+ 5G ফোনদুটি পেশ করা হবে। লঞ্চের আগেই আপকামিং ফোনগুলির দাম প্রকাশ্যে এসেছে। লিক হওয়া তথ্য অনুযায়ী realme 16 Pro ফোনটি 30 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হবে। নিচে ফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

realme 16 Pro ফোনের দাম (লিক)

8GB RAM + 128GB স্টোরেজ 31,999 টাকা 

8GB RAM + 256GB স্টোরেজ 33,999 টাকা

12GB RAM + 256GB স্টোরেজ 36,999 টাকা

টিপস্টার সুধাংশু অম্ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই তথ্য শেয়ার করেছে। লিক অনুযায়ী রিয়েলমি ফোনের 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হবে।  একইসঙ্গে ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ অপশনের দাম 31,999 টাকা থেকে শুরু হবে। অন্যদিকে ফোনের 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 33,999 টাকা রাখা হবে বলে জানানো হয়েছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম 36,999 টাকা রাখা হয়েছে।

2025 সালের জুলাই মাসে realme 15 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 31,999 টাকা এবং 8GB + 256GB স্টোরেজ অপশন 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। একইসঙ্গে ফোনের 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 35,999 টাকা এবং 38,999 টাকা রাখা হয়েছে। যদি লিক হওয়া realme 16 Pro ফোনের দাম সঠিক হয়, তবে এটি আগের জেনারেশনের তুলনায় দাম বেশি হবে না।

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি realme 16 Pro 5G ফোনের ফিচার ও স্পেসিফিকেশনের সম্পর্কে জানানো হয়েছে। এই ফোনটি MediaTek Dimensity 7300 Max অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই 4nm ফেব্রিকেশনে তৈরি প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি কোম্পানির realme 15 ফোনটি এই প্রসেসরের ‘Plus’ ভার্সন সহ লঞ্চ করা হয়েছিল। আমাদের টেস্টে এটি AnTuTu 728,221 স্কোর পেয়েছে।

Realme 16 Pro 5G ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ  লঞ্চ হতে চলেছে। এই ফোনের ক্যামেরা LumaColor অ্যালগরিদম এর উপর নির্ভর কাজ করবে, এর ফলে ছবিতে আরও ভালো লাইটিং ও কালার আউটপুট পাওয়া যাবে। একইসঙ্গে ব্র্যান্ডের পক্ষ থেকে আপকামিং ফোনটিতে 6500 নিটস পীক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য realme 16 Pro ফোনটিতে শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার ফুল চার্জ করলে 10.7 ঘন্টা গেমিং বা 22 ঘন্টা ইউটিউব প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে। একইসঙ্গে ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

কোম্পানির আসন্ন ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড realme UI 7.0 সহ লঞ্চক্স করা হবে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 3 জেনারেশন Android OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। জল ও ধুলোর পাশাপাশি 36 ধরনের লিকুইড থেকে সুরক্ষিত রাখার জন্য realme 16 Pro ফোনটিতে IP66 / IP67 / IP68 / IP69K রেটিং থাকবে। এছাড়াও এটি 80 ডিগ্রী সেলসিয়াস গরম জলও সহ্য করতে পারবে।

realme 16 Pro ফোনটির সঠিক দাম জানার জন্য 6 জানুয়ারি পর্যন্ত লঞ্চের অপেক্ষা করতে হবে। একইসঙ্গে লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। এই প্রাইস রেঞ্জে realme ফোনটি আসন্ন OPPO Reno 15 ফোনের পাশাপাশি বাজারে উপস্থিত Vivo V60, OnePlus Nord 5 এবং POCO F7 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।