মে মাসে ওপ্পো তাদের এক্সক্লুসিভ সাব ব্র্যান্ড রিয়েলমি এর সূচনা করে এবং এই সাব ব্র্যান্ডের প্রথম ফোন রিয়েলমি 1 ফোনটি লঞ্চ করে। এই ফোনটির সফলতার পর কোম্পানি আগস্টে রিয়েলমি 2 লঞ্চ করে। রিয়েলমি 2 লঞ্চের সময়ই কোম্পানি রিয়েলমি 2 প্রো লঞ্চের ব্যাপারে জানিয়ে দেয় এবং আজ এই ফোধটির ওপর থেকে পর্দা তুলে নেওয়া হয়েছে। রিয়েলমির অন্যান্য ফোনের মত এই ফোনটিও দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে অত্যন্ত কম দামে লঞ্চ করা হয়েছে। ভারতে রিয়েলমি 2 প্রোর তিনটি মডেল লঞ্চ করা হয়েছে যার দাম যথাক্রমে 13,990 টাকা, 15,990 টাকা ও 17,990 টাকা রাখা হয়েছে এবং আগামী 11ই অক্টোবর থেকে ফোনগুলি অনলাইন শপিং স্টোর ফ্লিপকার্টে সেল শুরু হবে।
ডিজাইন
রিয়েলমি 2 প্রোর বডি মেটফ্রেমে তৈরি করা হয়েছে এবং এর ব্যাক প্যানেলে গ্লাস ফিনিশ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেল পলিকার্বনেটের তৈরি হলেও এতে 13-15 ট্রান্সপারেন্ট লেয়ার দেওয়া হয়েছে যা এক প্রিমিয়াম অনুভূতি দিতে সক্ষম। রিয়েলমি 2 প্রোর আরেকটি বিশেষত্ব হল এর ব্যাক প্যানেলে এমন এক বিশেষ কোটিং দেওয়া হয়েছে যার ফলে এতে আঙ্গুলের ছাপ বেশিক্ষণ থাকে না।
ডিসপ্লে
ফোনে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2340 পিক্সেল। রিয়েলমি 2 প্রোতে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের ব্যবহার করা হয়েছে এবং কোম্পানি এর নাম ডিভ ড্রপ রেখেছে। ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির স্ক্রিন কর্নিঙ গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। আপাতত কোম্পানি কোন ভার্সনের গোরিলা গ্লাস ব্যবহার করেছে তা জানায়নি।
প্রসেসর
রিয়েলমি 2 প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। মাঝারি রেঞ্জের এই চিপসেট তার হাই কোয়ালিটির জন্য অত্যন্ত জনপ্রিয়। এতে 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে এড্রিনো 512 জিপিইউ দেওয়া হয়েছে যা এর গ্ৰাফিক্সের কোয়ালিটি আরও উন্নত করে তোলে। কোয়ালকমের এই চিপসেট তার এআই টেকনিকের জন্যেও সুপ্রসিদ্ধ।
মেমরি
ভারতে রিয়েলমি 2 প্রোর র্যাম ভেরিয়েন্ট তিনটি হলেও মেমরি ভেরিয়েন্ট মাত্র দুটি। 4 জিবি ও 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি পাওয়া যাবে এবং 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে এবং এতে 256 জিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে। রিয়েলমি 2 প্রো এই সময়ে দাড়িয়ে সবচেয়ে সস্তা 8 জিবি র্যাম ও স্ন্যাপড্রাগন 660 চিপসেটযুক্ত স্মার্টফোন।
ক্যামেরা
রিয়েলমি 2 প্রোতে 16 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত। কোম্পানি এটিকে এফ/1.7 অ্যাপার্চারের সঙ্গে পেশ করেছে যা বড় ফোটো তুলতে সক্ষম। ক্যামেরার সঙ্গে পোর্ট্রেট মোড, প্যানোরামা ও কিছু প্রিলোডেড স্টিকার পাওয়া যাবে। সেলফির জন্য নচের মধ্যে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরাটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত।
অপারেটিং সিস্টেম
এই ফোনটি ওপ্পোর কালার ওএস 5.2 তে কাজ করে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও যুক্ত। ফোনে গেম মোড, ডুয়েল অ্যাপস ও স্প্লিট স্ক্রিনের মত অপশন দেখা যাবে।
কানেক্টিভিটি
রিয়েলমি 2 প্রোতে তিনটি স্লট দেওয়া হয়েছে যেখানে দুটি সিম কার্ডের সঙ্গে একটি মেমরি কার্ড ব্যবহার করা যাবে। এতে 4জি সাপোর্ট পাওয়া যাবে এবং ভোএলটিই কলের সুবিধা উপভোগ করা যাবে। এর সঙ্গে ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএসের মত বেসিক কানেক্টিভিটি ফিচার পাওয়া যাবে।
ব্যাটারী
রিয়েলমি 2 প্রোতে 3,500 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।
