8000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরা সহ ভিয়েতনামে লঞ্চ হল Realme C100 4G স্মার্টফোন

Realme তাদের C-সিরিজের পরিধি বিস্তার করে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভিয়েতনামের বাজারে এই ফোনটি Realme C100 4G নামে পেশ করা হয়েছে। সম্প্রতি গ্লোবাল বাজারে C100 5G স্মার্টফোনটিও পেশ করা হয়েছিল। এই স্মার্টফোনটি বড় ব্যাটারি এবং শক্তিশালী ফিচারের জন্য যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C100 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Realme C100 4G ফোনের ডিজাইন অনেকটাই C-সিরিজের অন্যান্য স্মার্টফোনের মতো দেখাচ্ছে। তবে এই স্মার্টফোনটিতে আগের তুলনায় বিশেষ কিছু ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব 8,000mAh ব্যাটারি, এটি C100 5G মডেলের চেয়েও বড় ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী ইউজাররা এই স্মার্টফোনটি একবার চার্জ করলে 23 ঘন্টার চেয়েও বেশি ভিডিও স্ট্রিমিং, 20 ঘন্টার চেয়েও বেশি নেভিগেশন এবং 13 ঘন্টার চেয়েও বেশি গেমিং উপভোগ করতে পারবেন। এতে বড় ব্যাটারি সত্ত্বেও দারুণ চার্জিং স্পীড পাওয়া যাবে। Realme C100 4G স্মার্টফোনটিতে 45W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স ওয়্যার চার্জিং সাপোর্ট করে। ফলে এর সাহায্য অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে।

Realme C100 4G স্মার্টফোনটিতে 6.8 ইঞ্চির বড় IPS LCD প্যানেল দেওয়া হয়েছে। এই স্ক্রিন HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্মুথ স্ক্রলিং উপভোগ করা যায়। এছাড়া ফোনে ArmorShell গ্লাস প্রোটেকশন এবং 1,200 নিটস পীক ব্রাইটনেস যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Realme C100 4G স্মার্টফোনটিতে MediaTek এর Helio G92 Max প্রসেসর দেওয়া হয়েছে, এর ফলে দৈনন্দিন ব্যাবহার এবং মিড লেভেলের গেমিঙের ক্ষেত্রে স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে 6GB এবং 8GB LPDDR4X RAM অপশন সহ 128GB এবং 256GB eMMC 5.1 স্টোরেজ দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Realme C100 4G ফোনটিতে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ডিউরেবিলিটির দিক দিয়ে Realme C100 4G ফোনটি যথেষ্ট মজবুত। অন্যদিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP69K রেটিং যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটি Android 16 বেস্ড realme UI 7.0 সহ লঞ্চ করা হয়েছে।

Realme C100 4G স্মার্টফোনটি White, Purple এবং Brown কালার অপশনে সেল করা হবে। এই ফোনটির দাম VND 7,690,000 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 27,041 টাকার কাছাকাছি রাখা হয়েছে।

যারা বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং মজবুত বিল্ড কোয়ালিটি সহ বাজেট সেগমেন্টে স্মার্টফোন চাইছেন, তাদের জন্য Realme C100 4G স্মার্টফোনটি ভালো অপশন হবে। তবে যারা 5G স্মার্টফোন কিনতে চান এই ফোনটি তাদের জন্য নয়। এই স্মার্টফোনটি Samsung, Infinix এবং Tecno এর মতো ব্র্যান্ডের সস্তা 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here