7000mAh ব্যাটারি, IP69 Pro রেটিং, 8GB RAM সহ লঞ্চ হল Realme C85 স্মার্টফোন, জেনে নিন গ্লোবাল প্রাইস 

ভিয়েতনামে Realme তাদের C85 সিরিজের লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Realme C85 এবং Realme C85 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করা হয়েছে। Realme C85 Pro স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। অন্যদিকে আমরা এই পোস্টের মাধ্যমে Realme C85 5G স্মার্টফোনের ডিটেইলস জানাচ্ছি। এই স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 5G প্রসেসর, 144Hz ডিসপ্লে এবং  7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C85 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Realme C85 5G স্মার্টফোনটিতে 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, ব্রাইটনেস 1200 নিটস, 90% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। একইসঙ্গে 16.7 মিলিয়ন কালার ডেপ্থ এবং 83% DCI-P3 কালার রেঞ্জ রয়েছে। এর মাধ্যমে আরও ভালো ভিডিও ও গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে Dimensity 6300 5G প্রসেসর সহ ARM Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে।একইসঙ্গে স্মার্টফোনে 24GB ভার্চুয়াল RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Realme C85 5G স্মার্টফোনটিতে  f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony IMX852 সেন্সর রয়েছে, এতে PDAF সাপোর্ট করে। একইসঙ্গে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা নাইট মোড, পোট্রেট ও ডুয়েল ভিডিওর মতো ফিচার সাপোর্ট করবে। স্মার্টফোনটিতে 1080P 30fps ভিডিও রেকর্ডিং সহ সিনেম্যাটিক এবং মাল্টি-অ্যাঙ্গেল ভিডিও মোড সাপোর্ট পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 7000mAh টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি একবার চার্জ করলে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে 5G NR ব্যান্ড, n1/n2/n3/n5/n7/n8/n20/n26/n28/n38/n40/n41/n66/n77/n78, Bluetooth 5.3, Wi-Fi 5 এবং NFC সাপোর্ট করে। স্মার্টফোনটি Android 15 এবং Realme UI 6.0 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে।

Realme C85 5G স্মার্টফোনটির ওজন প্রায় 215 গ্রাম হবে এবং 2 SIM স্লট, Type-C পোর্ট এবং লাইট, প্রক্সিমিটি, জায়রোস্কোপ ও এক্সেলেরোমিটার দেওয়া হয়েছে। স্মার্টফোনটি Parrot Purple ও Peacock Green মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

 ভিয়েতনামে Realme C85 5G স্মার্টফোনটির প্রাথমিক দাম 7,690,000 VND (প্রায় 25,000 টাকা) রাখা হয়েছে। এটি 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কোম্পানি খুব তাড়াতাড়ি স্মার্টফোনটি অন্যান্য বাজারে লঞ্চ করতে পারে।

যারা অসাধারণ ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Realme C85 5G স্মার্টফোনটি বেস্ট অপশন। অন্যদিকে যারা অন্যান্য অপশন চাইছেন, তাঁরা বাজারে উপস্থিত Redmi Note 14 Pro 5G, iQOO Z10 5G ও  Infinix GT 30 Pro স্মার্টফোনগুলি দেখতে পারেন। তবে Realme C85 5G স্মার্টফোনটি 7000mAh ব্যাটারি এবং দারুণ ডিসপ্লেয়ের জন্য এগিয়ে রয়েছে।

যারা বড় ব্যাটারি, হাই-রিফ্রেশ রেট ও ডিসপ্লে এবং 5G সাপোর্টেড স্মার্টফোন  চাইছেন, তাদের জন্য Realme C85 5G স্মার্টফোনটি ভালো অপশন হবে। তবে যারা আরও শক্তিশালী স্মার্টফোন খুঁজছেন, তাঁরা অন্যান্য অপশন দেখতে পারেন।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here