Home খবর 100W ফাসট চার্জিং সহ লঞ্চ হল Realme GT 2 Master Explorer, জেনে নিন দাম এবং ফিচার

100W ফাসট চার্জিং সহ লঞ্চ হল Realme GT 2 Master Explorer, জেনে নিন দাম এবং ফিচার

Realme GT 2 Master Explorer ভার্সনের স্মার্টফোনটি আগেই চীনে লঞ্চ হয়েছে। Realme-এর এই স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে। সম্প্রতি অনেক স্মার্টফোন কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ফোনে এই প্রসেসরটি লঞ্চ করেছে। Realme GT 2 Master Explorer স্মার্টফোনটি কোম্পানির Realme GT Master Explorer কে রিপ্লেস করবে। এই ফোনটি Snapdragon 8+ Gen 1 প্রসেসর সহ Realme-এর প্রথম স্মার্টফোন। এই লেটেস্ট স্মার্টফোনটি দারুণ ডিজাইন, 120Hz AMOLED ডিসপ্লে, LPDDR5X র‌্যামের সহ পেশ করা হয়েছে। এই ফোনটি প্রথম এমন স্মার্টফোন যা 100W ফাস্ট চার্জিং সহ পেশ করা হয়েছে। এই পোস্টে আমি আপনাদের এই স্মার্টফোনটির সম্পর্কে বিস্তারিত জানাবো।

Realme GT 2 Master Explorer এর ডিজাইন

Realme এর “Master এডিশন” স্মার্টফোনগুলি তাদের আশ্চর্য সুন্দর ডিজাইনের জন্য পরিচিত। Realme GT 2 ME স্মার্টফোনটি একটি প্লেইন লেদার ব্যাক এবং একটি মেটাল চ্যাসিসের সাথে পেশ করা হয়েছে। এই Realme স্মার্টফোনটিতে একটি AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও একটি পাঞ্চ হোল কাটআউট এবং পাতলা বেজেল রয়েছে। এই ফোনটির ডিসপ্লে Gorilla Glass Victus প্রোটেকশন সহ আসে।

Realme GT 2 Master Explorer এর স্পেসিফিকেশন

Realme GT 2 Master Explorer স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল ফুল HD+ (1080 x 2400 পিক্সেল), রিফ্রেশরেট 120Hz। এর সাথে এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই ফোনে X7 গ্রাফিক চিপ দেওয়া হয়েছে।Realme এর এই ফোনটি Qualcomm এর Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনে ডুয়াল ভেপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

Realme GT 2 Master Explorer স্মার্টফোনটি 100W ফাস্ট চার্জিং সহ পেশ করা হয়েছে। Realme-এর এই ফোনটি মাত্র 25 মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। ক্যামেরার স্পেসিফিকেশনের কথা বললে Realme GT 2 Master Explorer-এ 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সাথে এই ফোনটিতে একটি 50MP Sony IMX766 প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যা OIS সাপোর্ট করে। এই ফোনটিতে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP মাইক্রোস্কোপ লেন্স দেওয়া হয়েছে যা 40x পর্যন্ত ম্যাগনিফিকেশন সাপোর্ট করে।

Realme GT 2 Master Explorer স্মার্টফোনটি Android 12 OS ভিত্তিক Realme UI 3.0-এ রান করে। বেসিক কানেক্টিভিটির জন্য, এই ফোনে ডুয়াল সিম, 5G, WiFi 6E, ব্লুটুথ 5.2, ডুয়াল-ফ্রিকোয়েন্সি GPS, NFC, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।

Realme GT 2 Master Explorer-এর দাম

Realme GT 2 Master Explorer স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে – 8 GB RAM + 128 GB স্টোরেজ, 8 GB RAM + 256 GB স্টোরেজ এবং 12 GB RAM + 256 GB স্টোরেজ। ভেরিয়েন্ট অনুযায়ী এই স্মার্টফোনটির দাম যথাক্রমে 3,499 ইউয়ান, 3,799 ইউয়ান, এবং 3,999 ইউয়ান। এই স্মার্টফোনটি ব্রাউন, ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন