12GB RAM এবং Snapdragon 8 Gen 1 চিপসেটসহ লঞ্চ হল Realme GT 2 Pro স্মার্টফোন, দেখে নিন ফুল স্পেসিফিকেশন

Realme আজকে টেক মার্কেটে নিজের টেকনোলজি‌র প্রদর্শন করে Realme GT 2 series এর সম্পর্কে ঘোষণা করেছে। রিয়েলমি কোম্পানি জিটি 2 সিরিজে দুটি শক্তিশালী ফোন Realme GT 2 এবং Realme GT 2 Pro নামে লঞ্চ করেছে। শক্তিশালী স্পেসিফিকেশনের এই সিরিজ‌টি আপাতত চিনের মার্কেটে প্রবেশ করেছে, কিন্তু খুব শীঘ্রই ভারতীয় ফ‍্যানরাও এই ফোনটি ব‍্যবহার করতে পারবে। এই ফ্ল‍্যাগশিপ সিরিজটি ইন্ডিয়াতে আসার আগে এই আর্টিকেলে জেনে নিন এই সিরিজের প্রো মডেল অর্থাৎ Realme GT 2 Pro স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন।

আরও পড়ুন: আজ থেকে অকেজো হয়ে যাবে এই কোম্পানির Smartphones, আপনার কাছেও কি আছে এই ফোন?

Realme GT 2 Pro স্মার্টফোনে‌র ডিসপ্লে

রিয়েলমি জিটি 2 প্রো স্মার্টফোনটি বিশ্বের প্রথম স্মার্টফোন, যেটি 2K LTPO AMOLED ডিসপ্লেতে লঞ্চ হয়েছে। এই মোবাইলটি 1440 × 3216 পিক্সেল রেজল্যুশনে‌র 6.7 ইঞ্চির ই4 পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট করে এবং 120 হার্টস রিফ্রেশরেট সহ 1000 হার্টস টাচ স‍্যাম্পলিং রেটে কাজ করে। ফোনটির স্ক্রিন কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেক্টেড এবং 1400 নিটস ব্রাইটনেস, 5,000000:1 কন্ট্রাস্ট রেশিও এবং 1.07 বিলিয়ন কালারের মতো ফিচার সাপোর্ট করে।

Realme GT 2 Pro স্মার্টফোনে‌র প্রসেসর

realme GT 2 Pro স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 ওএস সহ রিয়েলমি ইউআই 3.0 এর সাথে মিলে কাজ করে। এর সাথেই এই ফোনে অক্টাকোর প্রসেসর সহ 4 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট দেওয়া হয়েছে। রিয়েলমি নিজের এই ফোনে Armv9 architecture ফিচার দিয়েছে, যা এআই ফ্রেম স্টেবেলাইজেশান 2.0 এর সাথে গেমপ্লে ফাস্ট এবং ল‍্যাগ-ফ্রি করে এবং জিপিইউ পারফরম্যান্স বাড়িয়ে তোলে।

আরও পড়ুন: ভারতে এল Vivo এর 5,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরাযুক্ত দুর্দান্ত স্মার্টফোন, জেনে নিন কত দাম

Realme GT 2 Pro স্মার্টফোনে‌র ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য রিয়েলমি‌র এই নতুন মোবাইল ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। এই ক‍্যামেরা সেট‌আপে 1/1.56 সেন্সর সাইজের 50 মেগাপিক্সেলের প্রাইমারি সোনি আইএম‌এক্স 766 সেন্সর দেওয়া হয়েছে এবং এর সাথেই 50 মেগাপিক্সেলের‌ই আল্ট্রাওয়াই‌ড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটি সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এফ/2.4 অ্যাপার্চার যুক্ত 32 মেগাপিক্সেলের সোনি আইএম‌এক্স 615 সেন্সর সাপোর্ট করে। কানাঘুষো শোনা যাচ্ছে যে এই স্মার্টফোনটি বিশ্বের প্রথম ফোন যা 150 ডিগ্রী আল্ট্রাওয়াই‌ড অ্যাঙ্গেল লেন্স এবং 40x মাইক্রো লেন্স‌ সাপোর্ট করে।

Realme GT 2 Pro স্মার্টফোনে‌র ব‍্যাটারি

রিয়েলমি জিটি 2 প্রো স্মার্টফোনটি‌কে কোম্পানি শক্তিশালী স্পেসিফিকেশন সহ শক্তিশালী ব‍্যাটারি‌র সাথে পেশ করেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারি দেওয়া হয়েছে। ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য কোম্পানি 65W SuperDart ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত করেছে, যা কয়েক মিনিটেই 0 থেকে 100 শতাংশ চার্জ করতে সক্ষম।

আরও পড়ুন: বাজার কাঁপাতে আসছে নতুন Electric Scooter, লঞ্চের আগেই দেখে নিন স্টাইলিশ লুক

Realme GT 2 Pro স্মার্টফোনে‌র দাম

রিয়েলমি‌র এই নতুন ফোনটিকে তিনটি ভেরিয়েন্টে বাজারে পেশ করা হয়েছে। এর মধ্যে বেস ভেরিয়েন্টটি 8 জিবি র‍্যাম মেমোরি সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যাম মেমোরি সহ 256 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং ফোনটির বড়ো ভেরিয়েন্টে 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। চিনে এই ফোনে‌র 8 জিবি র‍্যামের বেস ভেরিয়েন্টটিকে CNY 3,699 অর্থাৎ প্রায় 43,300 টাকা দামে কেনা যাবে এবং এই ফোনটিকে Paper White, Paper Green, Steel Black এবং Titanium Blue কালার অপশনের সাথে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here