24GB RAM সহ মোবাইল মার্কেটে রাজত্ব করতে আসছে Realme GT 5, 28 আগস্ট হবে লঞ্চ

Realme GT 5 ফোনটির লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 28 আগস্ট, 2023 এই ফোনটি চীনে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি লিক ছাড়া স্বয়ং কোম্পানি তাদের এই 24GB RAM সহ ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া শুরু করেছিল। এই ফোনটিকে এই বছরেরই শুরুতে পেশ করা Realme GT 3 ফোনটির সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: BSNL ইউজাররা দেখে নিন ব্যালেন্স এবং ডেটা চেক করার সহজ পদ্ধতি

Realme GT 5 এর ডিজাইন (লিক)

  • সম্প্রতি লিক হওয়া ছবি থেকে জানা গেছে এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে।
  • এই ফোনে অত্যন্ত পাতলা বেজল থাকবে। ফোনটির নিচের প্যানেলে সিম স্লট, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার দেওয়া হবে।
  • এই ফোনে প্লাস্টিকের বদলে মেটাল ফ্রেম ব্যাবহার করা হতে পারে। টিপস্টাররা মনে করছেন এতে অত্যন্ত পাতলা বেজল দেখা যাবে।

Realme GT 5 এর স্পেসিফিকেশন (কনফার্ম)

কোম্পানির আধিকারিকরা জানিয়ে দিয়েছিল এই ফোনটি 24GB RAM সহ লঞ্চ করা হবে। এছাড়া কোম্পানি জানিয়েছে এই ফোনে 240W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এছাড়াও এই ফোনে স্ন্যাপড্রাগন 8 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর (সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট) এবং 1TB স্টোরেজ যোগ করা হবে বলে জানা গেছে। আরও পড়ুন: Hotstar-এ দেখা যাবে এই 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা, না দেখলে চরম মিস

Realme GT 5 এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: Realme GT 5 ফোনে 6.74-ইঞ্চির OLED ডিসপ্লে দয়া হবে বলে জানা গেছে। এতে 1.5K রেজলিউশন এবং 144Hz রিফ্রেশরেট থাকতে পারে।
  • প্রসেসর: এই ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট থাকবে।
  • স্টোরেজ: কনফার্ম জানা গেছে এই ফোনে 24GB পর্যন্ত LPDDR5x RAM + 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া হবে।
  • ক্যামেরা: এতে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেলের Sony IMX890 লেন্স থাকতে পারে। এর সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
  • ব্যাটারি: এই ফোনটি দুটি ব্যাটারি মডেলে পেশ করা হতে পারে। ফোনটির 4600mAh ব্যাটারি মডেল 240W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং এর 5200mAh ব্যাটারি মডেলে 150W ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে রান করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here