রিপাব্লিক ডে সেলে 7,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট সহ পাওয়া যাবে Realme GT 7 Pro, GT 6T, Realme 14x এইসব ফোন

রিয়েলমি ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের বিভিন্ন স্মার্টফোন ও AIoT প্রোডাক্টে দারুণ অফার সহ ‘রিপাব্লিক ডে’ সেল ঘোষণা করা হয়েছে। এই সেল অনেকটা শপিং সাইট ফ্লিপকার্ট ও আমাজনের Republic Day sale এর মতোই। এই সেলগুলি 13 জানুয়ারি শুরু হবে এবং আগামী 19 জানুয়ারি পর্যন্ত চলবে। কোম্পানির এই সেলে ব্যাঙ্ক ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, নো কস্ট EMI সহ বিভিন্ন অফার দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সেল সম্পর্কে।

Republic Day sale

স্মার্টফোনভেরিয়েন্টসেলিং প্রাইসঅফারডিল প্রাইস
Realme GT 6T8GB + 128GB30,999 টাকা7,000 টাকা ছাড়23,999 টাকা
8GB + 256GB32,999 টাকা4,000 টাকা ছাড় এবং 2,000 টাকা কুপন26,999 টাকা
12B + 256GB35,999 টাকা5,000 টাকা ছাড় এবং 2,000 টাকা কুপন28,999 টাকা
12GB + 512GB39,999 টাকা7,000 টাকা ছাড় এবং 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট29,999 টাকা
Realme 13+ 5G8GB + 128GB20,999 টাকা1,000 টাকা ছাড়, 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 1,000 টাকা এক্সচেঞ্জ বোনাস16,999 টাকা
8GB + 256GB22,999 টাকা3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 1,000 টাকা এক্সচেঞ্জ বোনাস17,999 টাকা
Realme P2 Pro8GB + 128GB21,999 টাকা4,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট17,999 টাকা
12GB + 256GB24,999 টাকা5,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট19,999 টাকা
12GB + 512GB27,999 টাকা4,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট23,999 টাকা
Realme 14x6GB + 128GB14,999 টাকা1,000 টাকা ছাড়13,999 টাকা
8GB + 128GB15,999 টাকা14,999 টাকা
Realme 13 Pro8GB + 128GB26,999 টাকা3,000 টাকা ছাড়23,999 টাকা
8GB + 256GB28,999 টাকা25,999 টাকা
12GB + 256GB31,999 টাকা28,999 টাকা
Realme GT 7 Pro12GB + 256GB59,999 টাকা5,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট বা 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস54,999 টাকা
16GB + 512GB65,999 টাকা6,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট বা 6,000 টাকা এক্সচেঞ্জ বোনাস59,999 টাকা
Realme Narzo 70 Turbo6GB + 128GB16,999 টাকা2,500 টাকা ছাড়14,499 টাকা
8GB + 128GB17,999 টাকা15,499 টাকা
12GB + 256GB20,999 টাকা18,499 টাকা
Realme Buds Air 63,299 টাকা500 টাকা ছাড়2,799 টাকা
Realme Buds T3102,199 টাকা200 টাকা ছাড়1,999 টাকা
Realme Buds T1101,499 টাকা300/400 টাকা ছাড়1,099 টাকা

 

Realme ওয়েবসাইট, Amazon India এবং Flipkart এ Realme Republic Day সেলের অফার লিস্টেড করা হয়েছে। এই সেল উপলক্ষে ব্যাঙ্ক অফার সহ Realme GT 7 Pro ফোনটি রিটেইল স্টোরের মাধ্যমেও বেচা হবে। এছাড়াও Realme 14x ও Realme 13 Pro 5G ফোন মেইনলাইন স্টোরের মাধ্যমে অফালাইন স্টোর থেকে কেনা যায়। দামের ছাড়, ব্যাঙ্ক অফার ও 9 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অফার পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here