প্রকাশ্যে এল realme GT 8 স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন, লঞ্চের আগেই জেনে নিন কেমন হবে এই ফ্ল্যাগশিপ ফোনটি

আগামী 21 অক্টোবর realme GT 8 ফোনটি লঞ্চ হতে চলেছে। প্রথমে ফোনটি চীনে এবং পরে ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে realme GT 8 এবং realme GT 8 Pro 5G ফোনটি পেশ করা হবে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছিল। এবার লিকের মাধ্যমে ভ্যানিলা মডেল realme GT 8 ফোনের স্পেসিফিকেশন জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme GT 8 ফোনের ডিটেইলস সম্পর্কে।

চীনের মাইক্রো ব্লগিং সাইটের মাধ্যমে realme GT 8 5G ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। লিক হওয়া তথ্য অনুযায়ী realme GT 8 5G ফোনটিতে 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 4.32GHz ক্লক স্পীডযুক্ত Qualcommএর Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি গত বছর কোম্পানি তাদের realme GT 7 Pro ফোনটি একই প্রসেসর সহ লঞ্চ করেছিল। এই প্রসেসর আমাদের টেস্টে 28,10,079 AnTuTu স্কোর পেয়েছিল।

শক্তিশালী প্রসেসর সহ আপকামিং ফোনটিতে 16GB RAM স্টোরেজ দেওয়া হতে পারে এবং টপ ভেরিয়েন্টটি 1TB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। তবে ভারতের বাজারে 16GB+1TB স্টোরেজ অপশন লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। লিক অনুযায়ী Realme GT 8 ফোনটিতে 6.78 ইঞ্চির 2K ডিসপ্লে থাকবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির জন্য Realme GT 8 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। লিক অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের জন্য Realme, Ricoh Imaging এর সঙ্গে হাতমিলিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে GT 8 Pro ফোনটি 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ লঞ্চ হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 8 5G ফোনটিতে 7,000mAh ব্যাটারির দেওয়া হতে পারে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। একইসঙ্গে আপকামিং রিয়েলমি ফোনটিতে ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির প্রথম Realme GT 8 এবং GT 8 Pro ফোনদুটি Android 16 এবং Realme UI 7 সহ লঞ্চ করা হতে পারে।

21 অক্টোবর চীনের বাজারে Realme GT 8 সিরিজ লঞ্চ করা হবে। চীনের সময় অনুযায়ী দুপুর 3টা এই সিরিজ পেশ করা হবে। অর্থাৎ ভারতের সময় অনুযায়ী দুপুর 12 টা 30 মিনিট। Realme চায়না ওয়েবসাইট সহ চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে Realme GT 8 সিরিজের লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিম করা যাবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম জানানো হয়নি, তবে ভারতের বাজারে Realme GT 8 এবং Realme GT 8 Pro ফোন দুটি 11 নভেম্বর লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here