টেক কোম্পানি রিয়েলমি গত বৃহস্পতিবার চীনে এই ইভেন্টের মঞ্চে তাদের লেটেস্ট স্মার্টফোন হিসেবে Realme GT 5G লঞ্চ করেছিল। এই ইভেন্টে কোম্পানি তাদের জিটি সিরিজের আপকামিং Realme GT Neo ফোনটিও টীজ করে দিয়েছে। যদিও কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র টীজ করা বাদ দিয়ে কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। কিন্তু একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে Realme GT Neo ফোনটিতে MediaTek Dimensity 1200 চিপসেট থাকবে। যদি এই খবর সঠিক হয় তবে এটি শুধুমাত্র কোম্পানির নয় বরং গোটা বিশ্বের প্রথম MediaTek Dimensity 1200 চিপসেটযুক্ত স্মার্টফোন হবে।
আরও পড়ুন: অন্যান্য কোম্পানিকে প্রতিযোগিতায় ফেলবে Motorola, ভারতে লঞ্চ হবে Moto G10 এবং Moto G30
একটি টীজার ইমেজের মাধ্যমে জানা গেছে যে Realme GT Neo তে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 চিপসেট থাকবে। অন্যদিকে লিকস্টার ডিজিটাল চ্যাট স্টেশন টিপস্টার মুকুল শর্মার মাধ্যমেও এই কথা জানিয়েছেন। গত জানুয়ারি মাসে একটি হাইএন্ড 5জি চিপসেট হিসেবে ডায়মেনসিটি 1200 চিপসেটটি পেশ করা হয়েছে। এই চিপসেটসহ প্রথম স্মার্টফোন এই বছরের প্রথম কোয়ার্টারের শেষে অথবা দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকে লঞ্চ করা হতে পারে। মনে করা হচ্ছে রেডমি তাদের গেমিং স্মার্টফোন এবং ওয়ানপ্লাস তাদের নর্ড 2 সিরিজে এই চিপসেট যোগ করতে পারে।
Realme GT 5G এর স্পেসিফিকেশন
Realme GT 5G তে পাঞ্চ হোল কাটআউটসহ এবং 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.43 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 888 5G SoC এর সঙ্গে Adreno 660 GPU দেওয়া হয়েছে। এছাড়া এতে 12GB LPDDR5 RAM এর সঙ্গে 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: WhatsApp অ্যাকাউন্ট সেফ রাখতে চাইলে এখনই এনেবল করুন এই 5টি সেটিংস
ফোটোগ্রাফির জন্য Realme GT 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 5G তে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ডুয়েল মোড 5জি, 4জি এলটিই, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, 3.5 এমএম হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এছাড়াও এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
