Realme এর সম্পর্কে দুই দিন আগে জানা গেছে যে কোম্পানি নিজের ‘নিও জিটি 2’ সিরিজে একটি নতুন মোবাইল ফোন যোগ করতে চলেছে যা Realme GT Neo 2T নামে লঞ্চ হবে। এর আগে কোম্পানি Realme GT Neo 2 5G ফোনটিকে মার্কেটে এনেছে যা আগামী 13 অক্টোবর ইন্ডিয়াতে লঞ্চ হবে। আবার এখন রিয়েলমি জিটি নিও 2টি এরও লঞ্চ ডেট জানা গেছে। এই মোবাইল ফোনটিকে আগামী 19 অক্টোবরে চিনে লঞ্চ করা হবে।
Realme GT Neo 2T Launch
Realme GT Neo 2T আগামী 19 অক্টোবরে টেক মঞ্চে প্রবেশ করবে। এই দিনে এই ফোনটিকে চাইনা মার্কেটে লঞ্চ করা হবে যা আগামী দিনে বিশ্বের অন্যান্য মার্কেটেও প্রবেশ করবে। 19শে অক্টোবর রিয়েলমি জিটি নিও 2টি এর লঞ্চ ইভেন্ট স্থানীয় হময় অনুযায়ী দুপুর 2টো থেকে শুরু হবে যা কোম্পানির আধিকারিক ওয়েবসাইটের মাধ্যমে লাইভ প্রসারন করা হবে। ইন্ডিয়ান ফ্যানরা Realme GT Neo 2T এর ইন্টারন্যাশনাল লঞ্চ ইভেন্ট নিজের ফোনেও দেখতে পারবেন।
Realme GT Neo 2T এর স্পেসিফিকেশন্স
রিপোর্টে জানা গেছে যে রিয়েলমি জিটি নিও 2টি স্মার্টফোনটিকে 6.43 ইঞ্চির ফুলএইচডি+ পাঞ্চহোল ডিসপ্লেতে লঞ্চ করা হবে। Realme GT Neo 2T এর ডায়মেনশান 158.5 × 73.3 × 8.4 মিমি এবং ওজন 184 গ্রাম আর ফোনটিতে কার্ভড এজ ডিসপ্লে দেখা যেতে পারে। এই নতুন রিয়েলমি ফোনটিকে অ্যান্ডয়েড 11 ওএসের সাথে 3 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর এবং মিডিয়াটেকের ডায়মনসিটি 1200 চিপসেটে লঞ্চ করতে পারে কোম্পানি। আবার এই ফোনে 12 জিবি র্যাম মেমোরি এবং 256 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া যেতে পারে।
Realme GT Neo 2T তে ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়ার কথা বলা হয়েছে যার মধ্যে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেখা যেতে পারে। এর সাথেই ফোনটির ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং 2 মেগাপিক্সেলের থার্ড সেন্সর দেওয়া থাকতে পারে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য রিয়েলমি জিটি নিও 2টি তে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়ার কথাও রিপোর্টে সামনে এসেছে। Realme GT Neo 2T তে 4,500 এমএএইচের ব্যাটারী থাকতে পারে যা 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
