Realme তাদের Neo 7 SE ফোনের প্রাইস রেঞ্জ এবং Neo 7x ফোনের টিজার জারি করার পর, এবার চীনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। নাম থেকেই বোঝা যাচ্ছে আপকামিং Realme Neo 7 SE ফোনটি স্ট্যান্ডার্ড Realme Neo 7 ফোনের থেকে কিছুটা সস্তা ভেরিয়েন্ট হতে চলেছে। তবে Realme Neo 7x ফোনটি Neo 7 সিরিজের এমন একটি মডেল যার দাম CNY 1,000 (অর্থাৎ প্রায় 12,000 টাকা) থেকে কম হবে।
Realme Neo 7 SE এবং Neo 7x এর লঞ্চ ডেট (চীন)
- 25 ফেব্রুয়ারী চীনের স্থানীয় সময় অনুযায়ী বিকেল 4টা ( ভারতীয় সময় অনুযায়ী 1:30 PM IST) Realme Neo 7 SE স্মার্টফোনটি লঞ্চ করা হবে।
- কোম্পানির পক্ষ থেকে চীনের ওয়েইবোতে একটি টিজার ভিডিও জারি করেছে, এর মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিজাইন এবং কালার অপশন দেখা গেছে।
- তবে টিজার ভিডিওর মাধ্যমে Realme Neo 7x ফোনের সম্পর্কে কোনো ধরনের তথ্য জানানো হয়নি, কিন্তু ব্র্যান্ডের চীনের ওয়েবসাইটের মাইক্রসাইটে 25 ফেব্রুয়ারী ডেট দেখা গেছে। তাই এই দিন এই ফোনটিও লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
- টিজারের মাধ্যমে Realme Neo 7 SE ফোনটিতে ফ্ল্যাট এজ দেখা গেছে। ফোনের ফ্রন্টের সেন্টারে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট এবং অত্যন্ত পাতলা বেজাল রয়েছে।
- ডানদিকের কর্নারে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। ফোনটি বক্সী ডিজাইনের, তবে রাউন্ডেড এজ রয়েছে।
- ফোনটির ব্যাক প্যানেলে একটি আয়তকার লেআউট দেখানো হয়েছে, এতে ডুয়েল ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশের জন্য জায়গা রাখা হয়েছে।
- Realme Neo 7 SE ফোনটি হোয়াইট/সিলভার, ব্ল্যাক ও ব্লু কালার অপশনে লঞ্চ করা হবে। ব্লু কালার অপশনে একটি অরেঞ্জ পাওয়ার বাটন থাকবে, এটি আস্থেটিক দেখতে লাগবে।
- এখনও পর্যন্ত Realme Neo 7x ফোনের ডিজাইন সম্পর্কে জানা যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে টিজ করা হতে পারে।
Realme Neo 7 SE, Neo 7x সম্পর্কে জানা গেছে…
Realme Neo 7 SE
সম্প্রতি TENAA এবং 3C সার্টিফিকেশন সাইটে Realme Neo 7 SE ফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানা গেছে।
- ডিসপ্লে: Realme Neo 7 SE ফোনটিতে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সহ 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
- প্রসেসর: ফোনটিতে MediaTek Dimensity 8400-Max চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে।
- ক্যামেরা: Realme Neo 7 SE ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP সেকেন্ডারি লেন্স থাকতে পারে। সেলফির জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- ব্যাটারি: TENAA লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 6,850mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে, কিন্তু এটি 7,000mAh সাইজ হিসেবে সেল করা হতে পারে। ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
- স্টোরেজ: ফোনে 8GB/ 12GB/ 16GB/ 24GB RAM এবং 128GB/ 256GB/ 512GB/ 1TB স্টোরেজ অপশন থাকতে পারে।
- ডায়মেনশন ও ওজন: এই ফোনের ডায়মেনশন 162.53 x 76.27 x 8.56 মিমি এবং ওজন 212.1 গ্রাম হবে বলে জানা গেছে।
এই ফোনের দাম CNY 2,000 (অর্থাৎ প্রায় 24,000 টাকা) থেকে কম হবে বলে জানা গেছে। আগের Realme Neo 7 মডেলের দাম CNY 2,199 (অর্থাৎ প্রায় 26,400 টাকা) ছিল।
জানিয়ে রাখি Realme GT Neo 6 SE ফোনটি ভারতে Realme GT 6T ফোনের রিব্র্যান্ড হিসেবে লঞ্চ করা হয়েছিল। তাই Realme Neo 7 SE ফোনের ক্ষেত্রেও একই ধারা বজায় রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে।
Realme Neo 7x
Realme Neo 7x ফোনটি Neo-7 সিরিজের একটি সস্তা মডেল হিসেবে লঞ্চ করা হবে। এই ফোনের দাম CNY 1,000 (অর্থাৎ প্রায় 12,000 টাকা) হবে বলে জানা গেছে। TENAA এবং 3C সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি RMX5071 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এই ফোনটি ভারত সহ বেশ কিছু বাজারে Realme 14 5G/Realme P3 ফোনের রিব্র্যান্ড হিসেবে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
- ডিসপ্লে: Realme Neo 7x ফোনটিতে 6.67-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- প্রসেসর: ফোনটিতে সম্প্রতি লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 4 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
- ক্যামেরা: ফোনের ব্যাক প্যানেলে 50MP + 2MP ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে 16MP লেন্স থাকতে পারে।
- ব্যাটারি: এই ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,860mAh ব্যাটারি থাকতে পারে, এটি লঞ্চের সময় 6,000mAh সাইজে পেশ করা হতে পারে।
