6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Realme P3, জেনে নিন স্পেসিফিকেশন ডিটেইলস

আজ ভারতে Realme তাদের realme P3 Ultra এবং realme P3 স্মার্টফোনটি লঞ্চ করেছে। সম্প্রতি Realme P সিরিজের অধীনে realme P3 Pro এবং realme P3x ফোনগুলির পেশ করা হয়েছিল। এই সিরিজে realme P3 ফোনটি 20,000 টাকার কম দামে লঞ্চ করা হয়েছে। তবে realme P3 Ultra ফোনটি 30,000 টাকার চেয়েও কম দাম রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme P3 স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

realme P3 এর দাম এবং সেল ডিটেইলস

ভেরিয়েন্টলঞ্চ প্রাইসঅফারঅফার প্রাইস
6GB + 128GB16,999 টাকা2,000 টাকা Bank Offer14,999 টাকা
8GB + 128GB17,999 টাকা2,000 টাকা Bank Offer15,999 টাকা
8GB + 256GB19,999 টাকা2,000 টাকা Bank Offer17,999 টাকা

 

  • ভারতীয় বাজারে Realme P3 ফোনটি 16,999 টাকা দাম রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
  • আজ সন্ধ্যা 6টা থেকে রাত 10টা মধ্যে Realme এর অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart এবং রিটেইল স্টোরের মাধ্যমে আর্লি অ্যাক্সেস সেল শুরু হবে। এই সেল চলাকালীন 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে।
  • অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে Realme P3 ফোনটি Space Silver, Comet Grey এবং Nebula Pink এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

realme P3 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার

  • এই ফোনটিতে 6.67 ইঞ্চির (2400 ×1080 পিক্সেল) ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1500Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 2000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • অন্যদিকে প্রসেসিঙের জন্য ফোনটিতে 4nm ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 6 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Adreno 810 GPU রয়েছে।
  • ফোনটিতে 6GB / 8GB LPDDR4X RAM এবং 128GB / 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটি Android 15 এবং realme UI 6.0 সহ কাজ করে।
  • ফোনের রেয়ার প্যানেলে f/1.8 অ্যাপারর্চারযুক্ত 50MP + 2MP পোট্রেট ক্যামেরা, LED ফ্ল্যাশ রয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনে f/2.4 অ্যাপারর্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ফোনটিতে USB Type-C অডিও, স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। এই ফোনের ডায়মেনশন 163.15×75.65×7.97mm এবং ওজন 194 গ্রাম রয়েছে।
  • ফোনে কানেক্টিভিটির জন্য 5G, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 6 (2.4GHz + 5GHz), Bluetooth 5.2, Beidou/GPS/GLONASS/Galileo/QZSS, NFC, USB Type-C রয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh টিপিক্যাল ব্যাটারি রয়েছে।

Realme P3 ফোনের নতুনত্ব

Realme P3 ফোনটি P3x ফোনের উপরের পজিশনে রাখা হয়েছে। এটি 6,000mAh ব্যাটারি এবং এই প্রাইস রেঞ্জে IP69 ওয়াটার এবং ডাস্ট রেটিং সহ সিলেক্টেড ফোনগুলির মধ্যে জায়গা করে নিয়েছে। এছাড়া ফোনটিতে AI বেস্ড ফিচার এবং ডেডিকেটেড গেমিং টুলও রয়েছে।

Realme P3 P3 ফোনের অল্টারনেটিভ

দাম ও স্পেসিফিকেশনের দিক থেকে ভারতের বাজারে উপস্থিত কয়েকটি স্মার্টফোন Realme P3 ফোনটির ভালো বিকল্প হয়ে উঠতে পারে। এই ফোনের অন্যান্য বিকল্প সম্পর্কে নীচে জানানো হল।

ফোনদাম
Redmi Note 14Rs 18,999
iQOO Z9sRs 19,999
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here