গীকবেঞ্চ প্ল্যাটফর্মে লিস্টেড হল 10000mAh ব্যাটারি সহ Realme P4 Power স্মার্টফোন, জেনে নিন পারফরমেন্স ডিটেইলস

শীঘ্রই Realme তাদের শক্তিশালী Realme P4 Power স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। আপকামিং ফোনটির বিশেষত্ব এর 10,000mAh বড় ব্যাটারি হবে। অন্যদিকে লঞ্চ ডেট প্রকাশ্যে আসার আগেই ফোনটি গীকবেঞ্চ সাইটে RMX5107 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme P4 Power স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Realme P4 Power ফোনটিতে MediaTek Dimensity 7400 প্রসেসর থাকবে। তবে এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের নাম জানা যায়নি। লিস্টিঙের CPU কনফ্রিগ্রেশনে ফোনটি 2.00GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর এবং 2.60GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G615 MC2 GPU থাকবে বলে জানা গেছে। এর ফলে মিড রেঞ্জ সেগমেন্টে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে।

Geekbench 6.5 টেস্টে Realme P4 Power ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,075 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 2,919 স্কোর পেয়েছে। এই স্কোর Dimensity 7400 প্রসেসর সহ অন্যান্য ফোনের মতো দেখাচ্ছে। একইসঙ্গে প্রায় 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। এর ফলে দৈনন্দিন ব্যাবহার এবং গেমিঙের জন্য যথেষ্ট ভালো পারফরমেন্স পাওয়া যাবে।

গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি Android 16 এবং Realme UI 7 সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে আপকামিং ফোনটি তিন বছরের Android OS আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পেশ করা হবে। এটি এই সেগমেন্টে একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে।

আগের লিক রিপোর্ট অনুযায়ী Realme P4 Power ফোনটিতে কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 144Hz রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। চার্জ করার জন্য ফোনটিতে শক্তিশালী 80W ওয়ার্ড ফাস্ট চার্জিং, 27W রিভার্স চার্জিং এবং বায়পাস চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।

আপকামিং রিয়েলমি ফোনটি 256GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটি অরেঞ্জ, সিলভার এবং ব্লু কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এছাড়া 10,000mAh ব্যাটারি সহ Realme P4 Power ফোনটির ওজন প্রায় 218 গ্রাম হবে। এর ফলে এই ফোনটি বাজেট সেগমেন্টে একটি দুর্দান্ত অপশন হতে পারে।

যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, ফাস্ট চার্জিমং এবং নতুন সফটওয়্যার ও শক্তিশালী স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি এই Realme P4 Power ফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে পারেন। এই ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট প্রকাশ্যে আসার পরই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here