realme 16 Pro সিরিজের সঙ্গেই 6 জানুয়ারি আসতে চলেছে realme Pad 3 ট্যাবলেট, জেনে নিন বিস্তারিত

2026 সালে Realme তাদের বেশ কিছু অসাধারণ ডিভাইস লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 6 জানুয়ারি realme 16 Pro সিরিজের সঙ্গে realme Pad 3 ট্যাবলেটও পেশ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ট্যাবলেটটি মূলত স্টুডেন্ট, ইয়াং ইউজার এবং সব ধরনের ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে। অর্থাৎ কোম্পানি কম দামে ইউজারদের জন্য সেরা অপশন পেশ করতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme Pad 3 ট্যাবলেটের ডিটেইলস সম্পর্কে।

কোম্পানি তাদের realme Pad 3 ট্যাবলেটটি “The Smartest Tablet for Students”, অর্থাৎ স্টুডেন্টদের জন্য সবচেয়ে স্মার্ট ট্যাবলেট হিসাবে লঞ্চ করবে বলে জানানো হয়েছে। এটি “Smart Learning. Less Charging.” ফিলোসফির ওপর নির্ভর করে তৈরি করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে এই ট্যাবলেটের মাধ্যমে স্মার্ট প্রোডাক্টিভিটি, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং স্টুডেন্ট-ফ্রেন্ডলি ডিজাইনের শক্তিশালী কম্বিনেশন উপভোগ করা যাবে। যারা পড়াশোনার পাশাপাশি একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডিভাইস চাইছেন এবং বারংবার চার্জ করার চিন্তা ছাড়াই দীর্ঘক্ষণ পর্যন্ত ডিভাইস ব্যাবহার করতে চান, তাদের জন্য মূলত realme Pad 3 ট্যাবলেটটি ডিজাইন করা হচ্ছে।

realme Pad 3 এর অন্যতম উল্লেখযোগ্য ফিচার AI বেসড লার্নিং ফিচার হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফিচার ছাত্রদের নোট তৈরি করতে, দ্রুত কনসেপ্ট বুঝতে এবং ভালোভাবে স্টাডি ম্যাটেরিয়াল অর্গানাইজ করতে সাহায্য করবে। দীর্ঘ স্টাডি সেশনের কথা মাথায় রেখে এতে স্লিম ও হালকা ডিজাইন রয়েছে, ফলে এই ডিভাইস সহজেই ব্যাবহার করা এবং বয়ে নিয়ে যাওয়া যাবে।

realme Pad 3 ট্যাবলেটে নোটবুক-ইন্সপায়ার্ড ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এটি পোর্ট্রেট ইউজের জন্য বিশেষভাবে অপটিমাইজ করা হয়েছে। এই ডিসপ্লে চোখের ওপর কম চাপ দেয় এবং ভালো রিডিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এই স্ক্রিনে অনলাইন ক্লাস, ডিজিটাল টেক্সটবুক এবং সেলফ স্টাডির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে কীবোর্ড এবং স্টাইলাসের মতো অ্যাক্সেসরিজ পেশ করা হবে। এগুলি আলাদাভাবে সেল করা হবে।

টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এর মাধ্যমে realme Pad 3 ট্যাবলেট সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী এই ট্যাবলেটে MediaTek Dimensity 7300 Max প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে 11.6 ইঞ্চির 500 নিটস ব্রাইটনেস সাপোর্টেড 2.8K LCD ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।

এই ট্যাবলেটে 8MP ফ্রন্ট ক্যামেরা এবং 8MP রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে ব্যাটারি ও চার্জিংয়ের জন্য realme Pad 3 ট্যাবলেটে 45W ওয়ার্ড চার্জিং সাপোর্টেড 12,200mAh বড় ব্যাটারি থাকতে পারে।

যারা কম দামে স্কুল ও কলেজের ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসের জন্য ট্যাবলেট খুঁজছেন, তাদের কাছে ট্যাবলেটটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই ট্যাবলেটটি Samsung Galaxy Tab A11 Plus এবং Lenovo Idea Tab 5G ট্যাবলেটের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা নতুন বছরে একটি নতুন ট্যাবলেট কেনার কথা ভাবছেন, তাদের জন্য আসন্ন realme Pad 3 ট্যাবলেটটি একটি ভালো অপশন হতে পারে। এছাড়া realme.com এবং Flipkart-এর মাধ্যমে আপকামিং ট্যাবলেটটি সেল করা হবে। লঞ্চের দিন অর্থাৎ 6 জানুয়ারি আমরা পোস্টের মাধ্যমে ট্যাবলেটের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here