ভারতে Realme তাদের 16 Pro সিরিজের পাশাপাশি Realme Pad 3 ট্যাবলেটটিও লঞ্চ করেছে। এই মিড রেঞ্জের ট্যাবলেটটিতে প্রিমিয়াম ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স এবং বড় ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Pad 3 ট্যাবলেটের ডিটেইলস সম্পর্কে।
Realme Pad 3 ট্যাবলেটটির Wi-Fi ভেরিয়েন্ট 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 26,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 5G মডেলটি 8GB + 128GB স্টোরেজ অপশন 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম 31,999 টাকা রাখা হয়েছে।
এই ট্যাবলেটটি Champagne Gold এবং Space Grey কালার অপশনে সেল করা হবে। আগামী 16 জানুয়ারি দুপুর 12টা থেকে Realme এর অফিসিয়াল ওয়েবসাইট, অফিশিয়াল স্টোর এবং Flipkart এর মাধ্যমে ট্যাবলেটটির সেল শুরু হবে। এছাড়া লঞ্চ অফার হিসাবে ইউজাররা 2,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। একইসঙ্গে Realme Pad 3 ট্যাবলেটটির সঙ্গে 2,999 টাকা দামে Realme Smart Pen পাওয়া যাবে।
Realme Pad 3 ট্যাবলেটটিতে 11.61 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 2.8K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ট্যাবলেটটির ডিসপ্লেতে 500 নিটস টিপিক্যাল ব্রাইটনেস এবং 96% NTSC কালার গামুট পাওয়া যাবে। এর ফলে স্মুথ ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস এবং গেমিং এক্সপিরিয়েন্স করা যাবে।
প্রসেসিঙের জন্য Realme Pad 3 ট্যাবলেটটিতে MediaTek Dimensity 7300-Max প্রসেসর দেওয়া হয়েছে। এটি 4nm ফেব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর এবং একইসঙ্গে Arm Mali-G615 GPU রয়েছে। ট্যাবলেটটি 8GB RAM সহ 128GB ও 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এছাড়া মাইক্রোSD কার্ড স্লটের মাধ্যমে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানোর যাবে।
ফটোগ্রাফির জন্য ট্যাবলেটটির ফ্রন্ট ও রেয়ার প্যানেলে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এটি ভিডিও কল এবং বেসিক ফটোগ্রাফির জন্য যথেষ্ট। পাওয়ার ব্যাকআপের জন্য Realme Pad 3 ট্যাবলেটটিতে 12,200mAh বড় ব্যাটারি রয়েছে এবং চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং এবং 6.5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Realme Pad 3 ট্যাবলেটটি Android 16 এবং Realme UI 7.0 সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে অডিও এক্সপিরিয়েন্সের জন্য ট্যাবলেটটিতে কোয়াড স্পিকার সেটআপ সহ Dolby Audio রয়েছে। এই ট্যাবলেটটি মাত্র থিকনেস 6.6mm পাতলা এবং এর ওজন প্রায় 578 গ্রাম। এই ট্যাবলেটটিতে বড় স্ক্রিন থাকা সত্ত্বেও ব্যাবহারের সময় স্লিম ও প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।
কনেক্টিভিটির জন্য ট্যাবলেটটিতে Wi-Fi 5, Bluetooth 5.4 এবং ডুয়েল-ব্যান্ড WLAN ফিচার দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ট্যাবলেটটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া ট্যাবলেটে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সেলরোমিটার, ই-কম্পাস এবং হল সেন্সর রয়েছে।
