লিক হল নতুন Realme ফোনের ডিটেইলস, থাকতে পারে 165Hz ডিসপ্লে এবং 9,000mAh ব্যাটারি

Realme ভারতে তাদের নতুন মিড রেঞ্জ স্মার্টফোনে কাজ করছে এবং এই ফোনটি ফিচারের দৌলতে সেগমেন্টে নতুন বেঞ্চমার্ক সেট করতে পারে। লেটেস্ট লিক অনুযায়ী এই ফোনটি আপাতত ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে এবং ফোনটি কোম্পানির P সিরিজ বা Narzo সিরিজের অধীনে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে কোম্পানির ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিপস্টার এই ফোনটির তথ্য শেয়ার করেছেন।

লিক অনুযায়ী এই আপকামিং ফোনটিতে 165Hz ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে,যা এই সেগমেন্টে যথেষ্ট উল্লেখযোগ্য। জানিয়ে রাখি আজ পর্যন্ত শুধুমাত্র প্রিমিয়াম ফোনেই এত হাই রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেখা গেছে। কোম্পানির তরফ থেকে এই ফোনটি 20,000 থেকে 30,000 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হলে, এই ফোনটি OnePlus Nord 6 স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।


জানিয়ে রাখি শুধুমাত্র হাই রিফ্রেশ রেট দিয়ে একটি স্মার্টফোনকে বিচার করা যায় না। শুধুমাত্র কিছু সিলেক্টেড গেম এবং ব্যাবহারের ক্ষেত্রেই 165Hz রিফ্রেশ রেট উপভোগ করা যায়। সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে ফোন নিজে থেকেই লো রিফ্রেশ রেটে সুইচ করে, এর ফলে ব্যাটারি কম খরচ হয়। তাই Realme এই ফিচার কত ভালোভাবে অপ্টিমাইজ করে সেটাই দেখার।

প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 বা MediaTek Dimensity 7400 প্রসেসর যোগ করার সম্ভাবনা রয়েছে, ফলে ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হবে। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর থাকতে পারে।

এই আপকামিং realme ফোনটির ব্যাটারি এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হয়ে উঠতে পারে। লিক অনুযায়ী এই ফোনে প্রায় 9,000mAh ব্যাটারি দেওয়া হবে। বর্তমানে মিড রেঞ্জ সেগমেন্টেও এই ট্রেন্ড ক্রমশ সাধারণ হয়ে উঠছে। এর আগে কোম্পানির Realme P4 Power 5G এবং Realme Narzo Power 5G ফোনে 10,000mAh এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই আপকামিং realme ফোনে IP69 রেটিং থাকবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটিকে OnePlus Nord CE 6 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। এই OnePlus ফোনেও বড় ব্যাটারি এবং হাই রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই ফোনটি আগামী 7 মে লঞ্চ করা হবে।

এই লিক সঠিক হলে Realme এর এই আপকামিং ফোনটিতে মিড রেঞ্জ সেগমেন্টে হাই-এন্ড ফিচার পাওয়া যাবে। তবে যেহেতু এই সমস্ত তথ্য লিক থেকে পাওয়া গেছে, তাই আরও ডিটেইলস প্রকাশ্যে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here