রিয়েলমি শীঘ্রই তাদের ঘরোয়া মার্কেট চীনে তাদের ‘Q’ সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। লিক রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোন 13 অক্টোবর লঞ্চ করা হবে। যদিও কোম্পানি অফিসিয়ালি ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছুই জানায়নি। কিন্তু স্বয়ং কোম্পানির সিএমও জু কুই চেস ওয়েইবোতে একটি পোস্ট করে জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের কিউ সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ করবে এবং এর সঙ্গে ফোনটির ছবিও শেয়ার করেছেন। অন্যদিকে এক বিখ্যাত টিপস্টার Realme Q2 এর স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দিয়েছেন।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল সস্তা Google Pixel 4A, এতে আছে বিশেষ ক্যামেরা ফিচার
কিছু দিন আগে চীনের 3C রেগুলেটরি ওয়েবসাইটে Realme Q স্মার্টফোন লিস্টেড করা হয়েছিল। এখান থেকেও ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে Realme Q2 Pro এর ছবিতে ফোনটি ইউনিক হোয়াইট লেদার ফিনিশের সঙ্গে দেখা গেছে এবং ফোনটির রেয়ারে “Dare to Leap” লেখা দেখানো হয়েছে।
ডিজাইন
ছবি দেখে Realme Q2 যথেষ্ট প্রিমিয়াম স্মার্টফোন মনে করা হচ্ছে। Realme VP এর কথা অনুযায়ী কোম্পানি তাদের আগামী Realme Q2 সিরিজে “হাইএন্ড প্লেন লেদার ক্রাফ্টম্যানশিপ” ব্যবহার করা হবে। চেস তাঁর পোস্টে লিখেছেন, “নতুন হালকা গ্ৰে রঙের চামড়ার রং, হাইএন্ড টেকচার এবং ফিল প্রিন্টযুক্ত এই ফোন একদম লাক্সারি লাক্সারি দেখতে।”
আরও পড়ুন: Reliance Jio, Airtel না Vodafone Idea কোন কোম্পানির 399 টাকার প্ল্যানটি বেস্ট, দেখে নিন তুলনা
ফোনটির ব্যাক প্যানেলে রেক্ট্যাঙ্গুলার শেপে রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। তবে ফোনের ব্যাক প্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি তাই মনে করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।
স্পেসিফিকেশন
টিপস্টারের কথা অনুযায়ী Realme Q2 তে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডিডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটি 120 হার্টস রিফ্রেসরেট এবং 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করবে। এই ফোনে পাঞ্চ হোল কাটআউটের মধ্যে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া Realme Q2 এর ব্যাক প্যানেলে 48MP + 8MP+ 2MP ক্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। এই ফোনটি মাত্র 9.1 এমএম চওড়া এবং এর ওজন 194 গ্ৰাম হতে পারে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী Realme Q2 সিরিজের দুটি ফোন মিডিয়াটেক ডায়মেনশনাল 800U চিপসেটে চলবে। কিউ2 প্রোতে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ও 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সবচেয়ে বড় কথা এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









