Home খবর বাজার কাঁপাতে Realme লঞ্চ করল 13GB র‍্যাম ও 48MP ক‍্যামেরা সেন্সরযুক্ত অসাধারণ স্মার্টফোন

বাজার কাঁপাতে Realme লঞ্চ করল 13GB র‍্যাম ও 48MP ক‍্যামেরা সেন্সরযুক্ত অসাধারণ স্মার্টফোন

চীনের স্মার্টফোন কোম্পানি Realme বিগত দীর্ঘদিন ধরে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে মার্কেটে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করে চলেছে। এবার কোম্পানি চুপিসারে তাদের ‘কিউ’ সিরিজে Realme Q3t নামের একটি নতুন স্মার্টফোন মার্কেটে নিয়ে এসেছে। এর আগে গত মাসেই কোম্পানি তাদের ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে Realme Q3s নামের একটি ফোন লঞ্চ করেছিল। কোম্পানির নতুন Realme Q3t ফোনটি একটি cloud mobile phone, যার মাধ্যমে cloud apps, cloud games, cloud videos, cloud VR প্রভৃতি অ্যাকসেস করা যায়। অর্থাৎ এই ফোনের লোকাল স্টোরেজ নেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সমস্ত ডিটেইলস সম্পর্কে।

Realme Q3t এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের নতুন Realme Q3t তে 1080 x 2412 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.6-ইঞ্চির ফুল এইচডি+ IPS LCD ডিসপ্লে যোগ করেছে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 600 নিটস এবং স্ক্রিন টু বডি রেশিও 90.8 শতাংশ। এই ফোনটি Snapdragon 778G চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে Realme Q3t ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ভেরিয়েন্টে 8GB LPDDR4x RAM এর পাশাপাশি 5GB ভার্চুয়াল র‍্যাম আছে। এছাড়া এতে 256GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। এছাড়াও প্রয়োজন হলে microSD card ব‍্যবহার করে এই ফোনের মেমরি বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে আছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর। এই নতুন ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে Realme UI 2.0 তে কাজ করে।

Realme Q3t ফোনটিতে ডুয়েল সিম, 5G, ওয়াইফাই 802.11ac, ব্লুটুথ 5.1, GPS, USB-C পোর্ট ও 3.5mm অডিও জ‍্যাকের মতো উল্লেখযোগ্য কানেক্টিভিটি ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে।

Realme Q3t এর দাম

কোম্পানি তাদের লেটেস্ট Realme Q3t ফোনটি চাইনিজ টেলিকমের সঙ্গে হাত মিলিয়ে পেশ করেছে। ফোনটি Nebula ও Night Sky Blue কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। Realme Q3t ফোনটি 2,099 Yuan অর্থাৎ প্রায় 24,337 টাকা দামে মার্কেটে লঞ্চ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন