Home টপ সংগ্রহ কোন Realme ফোন কবে পাবে Android 13 Update? দেখে নিন লিস্ট, এই মাস থেকেই পাওয়া যাবে নতুন অ্যান্ড্রয়েড

কোন Realme ফোন কবে পাবে Android 13 Update? দেখে নিন লিস্ট, এই মাস থেকেই পাওয়া যাবে নতুন অ্যান্ড্রয়েড

সমস্ত Realme Mobile Phone খুব তাড়াতাড়ি নতুন এবং অ্যাডভান্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট পেতে চলেছেন। এখন সমস্ত Realme স্মার্টফোনে Android 13 Update আসতে চলেছে এবং কোম্পানি এবিষয়ে তাদের রোডম্যাপও শেয়ার করেছে। কোম্পানি আলাদা আলাদা তারিখে এক এক করে তাদের বিভিন্ন ফোনের জন্য অ্যান্ড্রয়েড 13 আপডেট জারি করবে। যদি আপনিও একজন রিয়েলমি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তবে নিচে দেওয়া লিস্ট দেখে জেনে নিতে পারবেন কবে আপনার ফোনে Android 13 ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন।

Realme Mobile phone Android 13 update roadmap complete list :

লিস্টে চোখ রাখলে দেখা যায় Realme GT সিরিজ এই মাসেই Android 13 আপডেট পাবে এবং আগামী মাসে Realme 9 Pro সিরিজের পালা। Realme Narzo 50 নভেম্বর মাসে এবং Realme 9 সিরিজের অধিকাংশ ফোন আগামী বছরের প্রথম দিকে নতুন Android 13 আপডেট পেয়ে যাবে। অবশেষে সস্তা Realme C সিরিজের ফোনগুলির জন্য 2023 সালের তৃতীয় কোয়ার্টারে নতুন অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন