Realme হোম মার্কেট চিনে নতুন V-series এর স্মার্টফোন Realme V11s লঞ্চ করেছে। রিয়েলমির এই স্মার্টফোনকে পাঞ্চহোল ডিসপ্লে এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ করা হয়েছে। Realme V11s স্পেসিফিকেশন্সের কথা বললে এই ফোনে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া আছে, যার রেজল্যুশন HD+ এবং আস্পেক্ট রেশিও 20:9। এর সাথেই রিয়েলমির এই ফোনটিকে MediaTek Dimensity 810 SoC এবং 6GB র্যাম সহ 128GB এর স্টোরেজ অপশনের সাথে পেশ করা হয়েছে। Realme V11s স্মার্টফোনে 5GB Virtual RAM সাপোর্ট সহ 8MP সেল্ফি ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারীর সাথে 18W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে পেশ করা হয়েছে।
Realme V11s এর দাম
Realme V11s স্মার্টফোনটিকে বোল্ট এবং অ্যাশ কালার অপশনে পেশ করা হয়েছে। চিনে এই স্মার্টফোনটিকে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। প্রথম ভেরিয়েন্টটিকে 4GB র্যাম + 64GB স্টোরেজ সহ প্রায় 1,399 CNY (প্রায় 16,000 টাকা) দামে এবং দ্বিতীয় ভেরিয়েন্টটিকে 6GB র্যামের সাথে 128GB স্টোরেজের সাথে 1,5999 CNY (প্রায় 18,200 টাকা) দামে পেশ করা হয়েছে।
Realme V11s স্পেসিফিকেশন্স এবং ফিচার
Realme V11s স্মার্টফোনটিকে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লের সাথে পেশ করা হয়েছে যার রেজল্যুশন HD+ 720 × 1,600 পিক্সেল। এই ডিসপ্লের আস্পেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশরেট 60Hz। রিয়েলমির এই ফোনটিকে অক্টাকোর MediaTek এর Dimensity 810 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটিকে 6GB LPDDR4x RAM পর্যন্ত র্যামের সাথে 128GB পর্যন্ত স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। রিয়েলমির এই ফোনটিকে 5GB ভার্চুয়াল র্যাম সাপোর্টের সাথে পেশ করা হয়েছে। এই ফোনে microSD কার্ড সাপোর্টও দেওয়া আছে।
Realme V11s স্মার্টফোনটি Android 11 এ রান করে। এর সাথেই এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা 13MP এর প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল যুক্ত ডেপ্থ সেন্সরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনে 8 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা দেওয়া আছে। রিয়েলমির এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে।
কানেক্টিভিটির কথা বললে Realme V11s স্মার্টফোনটিকে ডুয়াল SIM, 4G VoLTE, 5G সাপোর্ট, Wi-Fi 5, Bluetooth v5.1, GPS, 3.5mm হেডফোন জ্যাক এবং USB Type-C পোর্টের সাথে পেশ করা হয়েছে। রিয়েলমির এই ফোনে 5,000mAh এর ব্যাটারী এবং 18W এর ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
