লঞ্চের আগে ফ্লিপকার্টে লিস্টেড হল Realme X7 ও X7 Pro, কেনার জন্য করতে হবে অপেক্ষা, জেনে নিন কারণ

দীর্ঘদিন ধরে খবর পাওয়া যাচ্ছে টেক কোম্পানি রিয়েলমি ভারতে শীঘ্রই তাদের ‘এক্স7’ সিরিজ লঞ্চ করতে চলেছে। এবার কনফার্ম হ‌ওয়া গেছে আগামী দিনে এই সিরিজে Realme X7 ও X7 Pro নামে 5জি স্মার্টফোন পেশ করা হবে। যদিও এই ফোনগুলির লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ফ্লিপকার্ট লিস্টিং ছাড়াও গত সপ্তাহে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ তাঁর টুইটার হ‍্যান্ডেলে Realme X7 Pro এর রিটেইল বক্স শেয়ার করেছেন।

ভারতের আগে চীনে এই সিরিজের Realme X7 ও X7 Pro ফোনদুটি লঞ্চ করা হয়েছে। কয়েক দিন আগে আবার এর মধ্যে Realme X7 Pro ফোনটি ভারতের সার্টিফিকেশন সাইট বিআইএসে দেখা গেছে। চীনে লঞ্চ হ‌ওয়ার ফলে আগে থেকেই আমরা ফোনদুটির স্পেসিফিকেশন জানি। এক নজরে এদের স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme X7 ও X7 Pro স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Realme X7 এ 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এতে অক্টাকোর প্রসেসরযুক্ত ডায়মেনসিটি 800U চিপসেট এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনে 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,300 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

অন‍্যদিকে, Realme X7 Pro ফোনটিতে 120 হার্টস রিফ্রেশরেট ও 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটযুক্ত 6.55 ইঞ্চির এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর ডায়মেনসিটি 1000+ প্রসেসর এবং 8 জিবি র‍্যামসহ 256 জিবি মেমরি আছে। Realme X7 এর মতোই Realme X7 Pro তেও 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

দাম

ভারতে Realme X7 এর দাম 20,000 টাকার কম হবে কারণ চীনে এর দাম RMB 1,799 (প্রায় 19,000 টাকা)। এক‌ইভাবে Realme X7 Pro ফোনটির দাম 25,000 টাকার কম হতে পারে কারণ চীনে ফোনটি RMB 2,199 (প্রায় 23,400 টাকা) দামে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here