12,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করতে পারে Redmi, লিকের মাধ্যমে প্রকাশ্যে এল ডিটেইলস

স্মার্টফোন ব্যাটারির দিক থেকে রেডমি অন্যান্য ব্র্যান্ডকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নতুন লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি 12,000mAh ব্যাটারি সহ একটি স্মার্টফোনে কাজ করছে। টিপস্টার Digital Chat Station এই তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন বর্তমানে Redmi একটি নেক্সট জেনারেশন ডিভাইসে ইন্টারনাল টেস্টিং করছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিক সম্পর্কে।

লিক অনুযায়ী এই Redmi ফোনে নতুন সিঙ্গেল-সেল হাই-সিলিকন ব্যাটারি টেকনোলজি দেওয়া হতে পারে। এর সাহায্যে ফোনের থিকনেস না বাড়িয়েও বেশি এনার্জি ডেনসিটি পাওয়া যায়। অর্থাৎ ইউজাররা বড় ব্যাটারি সত্ত্বেও স্লিম ডিজাইন পাবেন।

রিপোর্টে বলা হয়েছে কোম্পানির রিসার্চ টীম এর চেয়েও বড় ব্যাটারিতে কাজ করছে এবং এর জন্য নতুন কাস্টম ম্যাটেরিয়াল সিস্টেম ব্যাবহার করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনটির নাম জানা যায়নি, তবে কোম্পানি অদূর ভবিষ্যতে ব্যাটারি টেকনোলজির ক্ষেত্রে বড়সড় আপগ্রেড করতে চলেছে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

এই ফোনটিতে যে শুধুমাত্র বড় ব্যাটারি থাকবে ত-ই নয়, বরং এর সঙ্গে এই ফোনে হাই-পারফরমেন্স চিপসেট‌ও থাকবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কোম্পানি বাজেট বা এন্ট্রি লেভেল স্মার্টফোনের পাশাপাশি ফ্ল্যাগশিপ স্মার্টফোনেও বড় ব্যাটারি ব্যাবহার করতে চলেছে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির নাম প্রকাশ করা হয়নি, তবে এই আপকামিং ফোনটি Redmi Turbo 6 Max নামে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। জানিয়ে রাখি বাজারে উপস্থিত Redmi Turbo 5 Max ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন এবং এই ফোনে 9,000mAh ব্যাটারি রয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই আপকামিং মডেলে আরও বড় ব্যাটারি থাকবে।

এর আগে লিক থেকে জানা গেছে আগামী কয়েক মাসের মধ্যে কোম্পানির পক্ষ থেকে চীনে Redmi Note 17 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে 10,000mAh ব্যাটারি সহ Redmi Note 17 Pro Max স্মার্টফোন পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। তাই আপকামিং Redmi Turbo 6 Max ফোনে 12,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি আগামী বছর অর্থাৎ 2027 সালের প্রথম কোয়ার্টারে লঞ্চ করা হবে। তবে অফিসিয়াল ঘোষণার আগে পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়।

এই লিক সঠিক হলে ভবিষ্যতে রেডমি ব্যাটারি সেগমেন্টে নতুন বেঞ্চমার্ক তৈরি করতে চলেছে। যারা আগামী দিনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here