মাত্র 9999 টাকা দামে ভারতে লঞ্চ হল Redmi 14C 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Xiaomi তাদের Redmi সিরিজের অধীনে অসাধারণ নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে কম দামে Redmi 14C 5G স্মার্টফোনটি ভারতে পেশ করা হয়েছে। এই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে এবং প্রথমে ভারতে সেল শুরু হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 14C 5G স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: বন্ধ হয়ে গেল POCO এর গ্লোবাল ওয়েবসাইট, এবার Xiaomi সাইট থেকেই কিনতে হবে এই ব্র্যান্ডের স্মার্টফোন

Redmi 14C 5G এর স্পেসিফিকেশন

  • 6.99″ HD+ 120Hz Screen
  • Qualcomm Snapdragon 4 Gen 2
  • 6GB Virtual RAM
  • 6GB RAM + 128GB Storage
  • 50MP Back Camera
  • 8MP Front Camera
  • 18W 5,160mAh battery

ডিসপ্লে: Redmi 14C 5G ফোনটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি 6.99 ইঞ্চির বড় এইচডি+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। ওয়াটার ড্রপ নচ সহ স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।

প্রসেসর: Redmi 14C 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং মিইউআই সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.36গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের করা টেস্টে ফোনটি 438871 AnTuTu Score পেয়েছে।

স্টোরেজ: ভারতে Redmi 14C 5G ফোনটি 4GB এবং 6GB RAM সহ তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের 4GB RAM মডেলটি 64GB স্টোরেজ এবং 128GB স্টোরেজ অপশনে ও 6GB RAM মডেলটি 128GB স্টোরেজ অপশনে সেল করা হবে। ফোনে 6GB Virtual RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রেডমি ফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/ অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইসঙ্গে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 14C 5G ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,160এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও ফোনের বক্সের সঙ্গে বিনামূল্যে 33W Charger পাওয়া যাবে।

অন্যান্য ফিচার: কোম্পানির বক্তব্য অনুযায়ী এই রেডমি ফোনটি ডুয়েল 5G+5G SIM সাপোর্টেড 2.5Gbps পর্যন্ত ইন্টারনেট স্পীড উপভোগ করা যাবে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP52 রেটিং রয়েছে। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইআর ব্লাস্টার যোগ করা হয়েছে।

Redmi 14C 5G এর দাম

  • 4GB RAM + 64GB স্টোরেজ – 9,999 টাকা
  • 4GB RAM + 128GB স্টোরেজ – 10,999 টাকা
  • 6GB RAM + 128GB স্টোরেজ – 11,999 টাকা

Redmi 14C 5G স্মার্টফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ অপশন 9999 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের 10,999 টাকা এবং টপ মডেল 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের 11,999 টাকা দাম রাখা হয়েছে। 10 জানুয়ারি থেকে ফোনটি Starlight Blue, Stardust Purple এবং Stargaze Black মতো কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here