Home খবর শীঘ্রই কম দামে লঞ্চ হবে Redmi 14C 5G ফোন, জেনে নিন ডিটেইলস

শীঘ্রই কম দামে লঞ্চ হবে Redmi 14C 5G ফোন, জেনে নিন ডিটেইলস

2023 সালের ডিসেম্বরে Redmi কোম্পানির লো বাজেট স্মার্টফোন Redmi 13C 5G ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল, সেই ফোনটি এখন মাত্র 10,499 টাকা দামে সেলের জন্য পাওয়া যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই মোবাইলের আপগ্রেডেড ভার্সনে কাজ শুরু করেছে যা Redmi 14C 5G নামে লঞ্চ হবে। এই Redmi 5G ফোনটি IMEI ডাটাবেসে দেখা গেছে, সেই ডিটেইলস আপনাদের এই পোস্টে জানানো হল।

Redmi 14C 5G

টেক ওয়েবসাইট GizmoChina দ্বারা Redmi 14C 5G ফোনটিকে IMEI ডাটাবেসে দেখা গেছে। এই মোবাইলের চারটি মডেল নম্বর এখানে প্রকাশ করা হয়েছে যার মধ্যে রয়েছে “2411DRN47G”, “2411DRN47R”, “2411DRN47I” এবং “2411DRN47C”। তৃতীয় মডেলটি ভারতীয় মার্কেটের মডেল। এতে উপস্থিত ‘I’ মানে হল India, অর্থাৎ Redmi 14C 5G ফোনটি ভারতেও পাওয়া যাবে। তবে এখন পর্যন্ত এই ফোনটির সম্পর্কে এইটুকু তথ্যই জানা গেছে।

Redmi 13C 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন