Xiaomi ভারতের বাজারে তাদের বেশ কয়েকটি ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। নতুন আপডেট অনুযায়ী কোম্পানি তাদের Redmi 15 5G, Redmi 15C 5G এবং Redmi 15A 5G ফোনের দামে প্রাইস হাইক জারি করেছে। এর ফলে এখন থেকে এই ফোনগুলি কেনার জন্য ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।
Redmi 15 5G ফোনের নতুন দাম
কোম্পানি তাদের Redmi 15 5G ফোনের সবকটি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা বাড়িয়ে দিয়েছে। এর ফলে ফোনটির 6GB + 128GB মডেলের দাম 21,499 টাকা, 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 23,499 টাকা এবং 8GB + 256GB মডেলের দাম 25,499 টাকা হয়ে গেছে। জানিয়ে রাখি আগে এই তিনটি ভেরিয়েন্টের দাম ছিল যথাক্রমে 20,499 টাকা, 22,499 টাকা এবং 24,499 টাকা।
Redmi 15C 5G ফোনের নতুন দাম
এখন থেকে Redmi 15C 5G ফোনটির 4GB + 128GB মডেল কেনার জন্য 18,499 টাকা এবং 6GB + 128GB ভেরিয়েন্ট কেনার জন্য 20,499 টাকা দাম দিতে হবে। একইভাবে ফোনটির 8GB + 128GB মডেলের দাম বেড়ে 22,499 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই ফোনের তিনটি ভেরিয়েন্টের দাম 1500 টাকা করে বাড়ানো হয়েছে।
Redmi 15A ফোনের নতুন দাম
কোম্পানির Redmi 15A ফোনটির 4GB + 64GB মডেলের দাম আগে ছিল 14,999 টাকা, যা এখন বেড়ে 15,999 টাকা হয়ে গেছে। এছাড়াও এই ফোনের 4GB + 128GB ভেরিয়েন্ট এখন থেকে 17,499 টাকা এবং 6GB + 128GB মডেল 19,499 টাকা দামে সেল করা হবে।
কেন বাড়ছে স্মার্টফোনের দাম?
বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি তাদের ডিভাইসের দাম বাড়িয়ে চলেছে। ম্যানুফ্যাকচারিং কস্ট, সাপ্লাই চেইন সংক্রান্ত সমস্যা এবং বাজারের পরিস্থিতি সামলানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে রেডমির পক্ষ থেকে উপরোক্ত ফোনগুলির মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
Redmi 15 সিরিজের ফোনগুলি কম দামে বড় ব্যাটারি, 5G কানেক্টিভিটি এবং সুন্দর পারফরমেন্সের জন্য সুপরিচিত। স্টুডেন্ট, প্রথম স্মার্টফোন ইউজার এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য এই ফোনগুলি যথাযথ। প্রাইস হাইকের পর Redmi 15 সিরিজের ফোনগুলিকে Realme, Motrola, Samsung ও iQOO ব্র্যান্ডের বাজেট 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে।
যারা Redmi 15, Redmi 15C বা Redmi 15A ফোনগুলি কেনার কথা ভাবছেন তাদের এই রেঞ্জের অন্যান্য ডিভাইস দেখা উচিৎ। একই ধরনের ফিচার সহ স্মার্টফোন কম দামে পেলে সেটিই কেনা বেশি ভালো।
