এই মাসে চীনের বাজারে Honor তাদের নতুন Honor 700 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Honor 700 এবং Honor 700 Pro স্মার্টফোন সহ তিনটি মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে লঞ্চের আগেই টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে আপকামিং সিরিজের প্রসেসর এবং ফিচার শেয়ার করা হয়েছে। Honor 700 সিরিজের লিক স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
লিক হল Honor 700 সিরিজের স্পেসিফিকেশন
লিক অনুযায়ী Honor 700 ফোনটিতে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে Honor 700 Pro ফোনে বেশি শক্তিশালী Snapdragon 8 Gen 5 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ফোনে ডুয়েল 8-চিপ টেকনোলজি ব্যাবহার করা হবে বলে জানা গেছে। অর্থাৎ ফোনদুটিতে Qualcomm এর Snapdragon 8 সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে। তবে Pro মডেলে সবচেয়ে শক্তিশালী চিপসেট থাকতে পারে।
লিকের মাধ্যমে Honor 700 সিরিজে ক্যামেরা ফিচার প্রকাশ্যে এসেছিল। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী
ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে Honor 700 Pro ফোনে 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা জুম ফটোগ্রাফি উপভোগ করতে পারবেন।
উভয় স্মার্টফোনে 200mm টেলিফটো এক্সটেন্ডার সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনে 6.57 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনের রেয়ার প্যানেলে 1.72 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে থাকতে পারে।
Honor 700 সিরিজে প্রায় 9,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে Honor 700 Pro ফোনে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া 3C সার্টিফিকেশন সাইটে সিরিজের তিনটি মডেল লিস্টেড হয়েছে। এই ফোনটিতে 80W ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে বলে জানানো হয়েছে।
Honor এর পক্ষ থেকে এখনও পর্যন্ত 700 সিরিজের অফিসিয়াল লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন শেয়ার করা হয়নি। রিপোর্ট অনুযায়ী এই মাসে চীনে আপকামিং সিরিজ লঞ্চ করা হতে পারে।
Honor 700 সিরিজ লঞ্চের পর আপকামিং Oppo Reno 17 এবং Vivo S70 ফোনগুলি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল তথ্য প্রকাশ্যে আসার পরই ফোনের সঠিক প্রতিজগিতা সম্পর্কে স্পষ্ট বোঝা যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি সহ Honor 700 সিরিজের আসন্ন স্মার্টফোনগুলি ভালো অপশন হতে পারে।











