Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi তাদের নতুন এবং সস্তা 5G স্মার্টফোন পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 27 মার্চ Redmi 15A 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। Xiaomi India ওয়েবসাইটে লাইভ হওয়া মাইক্রসাইটের মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে। এখানে ইউজাররা লঞ্চের আগেই নোটিফিকেশনের জন্য রেজিস্টার করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে ফোনটি “The Real Hero” ট্যাগলাইন সহ দেখানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 15A 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
মাইক্রো সাইট অনুযায়ী Redmi 15A 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল 6300mAh ব্যাটারি হবে বলে জানা গেছে। অর্থাৎ ফোনটি দীর্ঘমেয়াদী ব্যাকআপের জন্য ডিজাইন করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে সারাদিন হেভি গেমিং, ভিডিও স্ট্রিমিং বা দৈনন্দিন কাজের পরেও অসাধারণ ব্যাকআপ পাওয়া যাবে। এর ফলে ফোনটি লো-বাজেট রেঞ্জে একটি দুর্দান্ত অপশন হতে পারে।
Redmi 15A 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে, এর ফলে এটি সেগমেন্টের বড় এবং স্মুথ ডিসপ্লের মধ্যে অন্যতম হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ইউজাররা ফোনটিতে দুর্দান্ত এবং স্মুথ স্ক্রলিং, অ্যাপ নেভিগেশন এবং ভিডিও এক্সপিরিয়েন্স করতে পারবেন।
Redmi 15A 5G ফোনটি মর্ডান ডিজাইনে লঞ্চ করা হবে। এই ফোনটির রেয়ার প্যানেলে রেক্টেঙ্গুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি Black, Light Blue এবং Light Purple কালার অপশনে টিজ করা হয়েছে। বেশ কিছু টিজার ইমেজের মাধ্যমে প্রকাশ্যে এসেছে ফোনটিতে স্পেশাল রেজিস্টেন্স দেওয়া হয়েছে। তবে এই ফোনের অফিসিয়াল রেটিং সম্পর্কে জানা যায়নি।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Redmi 15A 5G ফোনের প্রসেসরের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটিতে অক্টাকোর প্রসেসর সহ 5G সাপোর্ট করবে বলে জানা গেছে। এই সেটআপের মাধ্যমে দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং এবং হালকা গেমিং উপভোগ করা যাবে।
যারা কম দামে বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং দারুণ পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Redmi 15A 5G ফোনটি ভালো অপশন হতে পারে। যারা ভবিষ্যতে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তারা Redmi 15A 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। 27 মার্চ লঞ্চের দিন আমরা পোস্টের মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানিয়ে দেব।
