27 মার্চ ভারতের বাজারে Redmi 15A 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই সস্তা 5G ফোনের প্রাথমিক দাম 12,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 6GB RAM + 128GB Storage অপশনের দাম 16,599 টাকা রাখা হয়েছিল। তবে গত 5 মাসের মধ্যে একাধিক বার ফোনটির দাম বাড়ানো হয়েছে। আবারও 1 সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Redmi 15A 5G ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রাইস হাইকের পর, বর্তমানে সস্তা ফোনের প্রাথমিক দাম 20,499 টাকা হয়ে গেছে।
Redmi 15A 5G ফোনের দাম
ভারতের বাজারে Redmi 15A 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 4GB RAM + 64GB Storage সহ বেস মডেলের দাম 12,999 টাকা রাখা হয়েছিল। রেডমি 5G স্মার্টফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ মডেল 14,499 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 16,499 টাকা দামে পেশ করা হয়েছিল। কোম্পানির ফোনটির দাম এখনও পর্যন্ত 4,000 টাকা বাড়ানো হয়েছে।
1 সেপ্টেম্বর থেকে এই ফোনের দাম কার্যকর হয়ে গেছে। বর্তমানে স্মার্টফোনের 4GB RAM + 64GB ভেরিয়েন্ট কেনার জন্য 16,499 টাকা খরচ করতে হবে। অর্থাৎ এই স্টোরেজ অপশনের দাম 3,500 টাকা পর্যন্ত বেড়ে গেছে। অন্যদিকে 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 18,499 টাকা রাখা হয়েছে। অর্থাৎ এই অপশনের দাম 4 হাজার টাকা বাড়ানো হয়েছে। 4000 টাকা বাড়িয়ে ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ অপশন এখন 20,499 টাকা দামে সেল করা হচ্ছে।
Redmi 15A 5G ফোনের স্পেসিফিকেশন
Redmi 15A 5G স্মার্টফোনটি Android 16 বেস্ড HyperOS 3 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডযুক্ত UniSoC T8300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে Mali-G57 GPU যোগ করা হয়েছে। Redmi 15A 5G স্মার্টফোনটিতে Expandable RAM টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে ফোনে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর মাধ্যমে 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
Redmi 15A 5G ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 120Hz ডিসপ্লে সাপোর্ট করে, ফলে এই ফোনটিতে স্মুথ স্ক্রলিং উপভোগ করা যাবে। এই ডিসপ্লেতে 240Hz টাচ স্যাম্পেলিং রেট ও 800nits পীক ব্রাইটনেসের পাশাপাশি ভেজা হাতে ব্যাবহারের জন্য Wet touch 2.0 টেকনোলজি যোগ করা হয়েছে।
Redmi 15A 5G ফোনটিতে 6,300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 4 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। Redmi 15A 5G স্মার্টফোনে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, এর সাহায্যে অন্য ফোনও চার্জ করা যাবে।
ফটোগ্রাফির জন্য Redmi 15A 5G ফোনটিতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 32MP এবং সেকেন্ডারি AI লেন্স ডুয়েল রেয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 4 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনে Google Gemini, Circle To Search এবং Xiaomi Interconnectivity মতো ফিচার যোগ করা হয়েছে। এই সস্তা 5G ফোনটিতে LPDDR4X RAM + UFS2.2 Storage ফিচার সাপোর্ট করে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP52 রেটিং রয়েছে।
