Home খবর শীঘ্রই লঞ্চ হতে চলেছে সস্তা স্মার্টফোন Redmi 17 4G, থাকতে পারে Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর

শীঘ্রই লঞ্চ হতে চলেছে সস্তা স্মার্টফোন Redmi 17 4G, থাকতে পারে Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর

সম্প্রতি Redmi Note 17 এবং Redmi Note 17 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। শাওমির হোম মার্কেট চীনে 5G স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে। পরবর্তী সময়ে ফোনগুলি ভারতের বাজারেও লঞ্চ করা হবে। এবার কোম্পানি এই 5G স্মার্টফোনদুটির পর নতুন Redmi 17 4G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে এবং এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে।

Redmi 17 4G ফোনের ডিটেইলস

মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইটে Redmi 17 4G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে ফোনটি 2606FRN72Y মডেল নাম্বার সহ দেখা গেছে। জানিয়ে রাখি বেশ কিছুদিন আগে একই মডেল নাম্বার সহ রেডমি ফোনটি সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে স্পট হয়েছিল। এই দুটি সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে Redmi 17 4G ফোনটি শুধুমাত্র চীনের বাজারেই নয়, বরং গ্লোবাল বাজারেও লঞ্চ করা হবে।

Redmi 17 4G ফোনটি কোয়ালকমের Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। জানিয়ে রাখি এই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 1.9GHz থেকে 2.9GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে গ্রাফিক্সের জন্য Redmi 17 4G ফোনটিতে Adreno 610 GPU দেওয়া হতে পারে।

Redmi 17 4G ফোনটি শুধুমাত্র লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। অন্যদিকে লিকের মাধ্যমে এই ফোনের 5G মডেলের তথ্য জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং Redmi 17 5G ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। জানিয়ে রাখি এটি কোয়ালকমের সবচেয়ে নতুন চিপসেটের মধ্যে একটি, যা 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবিতে Redmi 17 4G ফোনটি চারটি কালার অপশনে দেখা গেছে। এই ফোনটি Deep Blue, Black, Oak Green এবং Lotus Purple নামের কালার অপশনে পেশ করা হবে। লিক হওয়া ছবি অনুযায়ী ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে লঞ্চ করা হতে পারে। এতে RGB light রয়েছে। অন্যদিকে লিকের মাধ্যমে ফোনের ডায়মেনশন 170.12X78.42X8.8mm এবং ওজন 232 গ্রাম হবে বলে জানা গেছে।

Redmi 17 5G ফোনের ডিটেইলস

লক্ষ্য করলে দেখা যাবে আপকামিং Redmi 17 4G ফোনের প্রসেসর সিরিজের Redmi 17 5G ফোনটির চিপের চেয়ে বেশি ফাস্ট। অর্থাৎ এই ফোনটি বেশি ভালোভাবে হেভি পারফরমেন্স সামলাতে সক্ষম। তাই এই লিক সঠিক হলে, কোম্পানি একটি ফোনে 5G কানেক্টিভিটি দেবে না, অথচ প্রসেসিঙের দিক থেকে এই ফোনটি ওপর মডেলের চেয়ে এগিয়ে থাকবে।

লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 17 5G ফোনে 7000mAh এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে 18W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য Redmi 17 5G ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হতে পারে। বাজারে ফোনটি 6GB এবং 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে। আপাতত Redmi 17 4G এবং 5G ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন জানার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।