Home খবর 6300mAh ব্যাটারি সহ চীনের বাজারে লঞ্চ হল Redmi 17 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

6300mAh ব্যাটারি সহ চীনের বাজারে লঞ্চ হল Redmi 17 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

এই সপ্তাহেই লিকের মাধ্যমে Redmi 17 5G ফোনের ছবি ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। এর ফলে ফোনটির গ্লোবাল ভার্সন সম্পর্কে জানা গিয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটি পেশ করা হয়েছে। চীনের বাজারে লো বাজেট সেগমেন্টে Redmi 17 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী 15000 টাকার চেয়ে কম দামের এই 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi 17 5G ফোনের দাম

চীনের বাজারে Redmi 17 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলেই 128GB স্টোরেজ করা হয়েছে। 4GB RAM + 128GB Storage সহ ফোনটির বেস মডেলের দাম রাখা হয়েছে 999 ইউয়ান। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 14,080 টাকার কাছাকাছি।

এক‌ইভাবে 6GB RAM + 128GB Storage সহ ফোনটির টপ মডেল 1199 ইউয়ান অর্থাৎ প্রায় 16,899 টাকা দামে পেশ করা হয়েছে। চীনে Redmi 17 5G ফোনটি Feather mist white, Star Rock Black এবং Cold mist blue কালার অপশনে সেল করা হবে।

Redmi 17 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 17 বেস্ড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Redmi 17 5G ফোনে Unisoc T8300 চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.2GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali G57 GPU রয়েছে।

Redmi 17 5G ফোনে LPDDR4X RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে ফোনটিতে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। Expandable RAM টেকনোলজির দৌলতে এই ফোনে 6GB Physical RAM এর সঙ্গে 6GB Virtual RAM যোগ করে মোট 12GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে UFS 2.2 storage টেকনোলজি যোগ করা হয়েছে এবং মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ বাড়ানো যায়।

এই ফোনের অন্যতম বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য Redmi 17 5G ফোনে 6300mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 19 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 7.5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Redmi 17 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির HD ডিসপ্লে রয়েছে। জানিয়ে রাখি সম্প্রতি ভারতে লঞ্চ হ‌ওয়া Redmi Note 17 5G ফোনেও এক‌ই মাপের স্ক্রিন দেওয়া হয়েছে। Redmi 17 5G ফোনটির ডিসপ্লে LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট, 800nits ব্রাইটনেস এবং DC dimming সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Redmi 17 5G ফোনে 13MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটির স্ক্রিনে Wet Touch 2.0 ফিচার দেওয়া হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। এছাড়াও এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট এম্বেডেড পাওয়ার বাটন যোগ করা হয়েছে।