Helio G81 Ultra প্রসেসর সহ চীনের বাজারে লঞ্চ হল নতুন বাজেট স্মার্টফোন Redmi 17C, রয়েছে 120Hz ডিসপ্লে ও 5160mAh ব্যাটারি

চীনের বাজারে Xiaomi তাদের নতুন বাজেট Redmi 17C স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি Redmi 15C ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে 16C স্কিপ করে সরাসরি 17C পেশ করা হয়েছে। এই নতুন ফোনটি মূলত বাজেট ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই স্মার্টফোনে 120Hz ডিসপ্লে, MediaTek Helio G81 Ultra প্রসেসর, বড় ব্যাটারি এবং HyperOS 3 এর মতো একাধিক ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 17C স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Redmi 17C ফোনের স্পেসিফিকেশন

Redmi 17C ফোনটিতে 6.88-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। সুন্দর ভিজুয়াল এক্সপিরিয়েন্সের জন্য এতে DC Dimming এবং TUV Rheinland Eye Protection সার্টিফিকেশন দেওয়া হয়েছে। ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে।

প্রসেসিঙের জন্য Redmi 17C স্মার্টফোনে 2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G81 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি HyperOS 3 সহ কাজ করতে সক্ষম। একইভাবে সিকিউরিটির জন্য স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য Redmi 17C ফোনের ব্যাক প্যানেলে বড় সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে। এটি দেখলে মনে হবে এতে মাল্টি ক্যামেরা সেটআপ রয়েছে, তবে এতে 13MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। বাঁকি দুটি রিং শুধুমাত্র ডিজাইনের জন্য ব্যাবহার করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Redmi 17C স্মার্টফোনে 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 18W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, এটি বাজেট সেগমেন্টে ইউজারদের জন্য যথেষ্ট ভালো ফিচার।

Redmi 17C ফোনের দাম

চীনের বাজারে Redmi 17C স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB + 64GB স্টোরেজ অপশনের দাম 799 ইউয়ান (প্রায় 11,000 টাকা) এবং 4GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 899 ইউয়ান (প্রায় 12,500 টাকা) রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Red, Black এবং White কালার অপশনে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে ফোনের রেড ভেরিয়েন্টে ফক্স লেদার ফিনিশ দেওয়া হয়েছে, তবে ব্ল্যাক এবং হোয়াইট মডেলে গ্লসি ডিজাইন রয়েছে।

জানিয়ে রাখি Xiaomi এর সাব ব্র্যান্ড রেডমির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই স্মার্টফোনের গ্লোবাল লঞ্চ টাইমলাইন বা অন্যান্য দেশের সেল ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। আগামী মাসের মধ্যে Redmi 17C ফোনটি ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ করা হলে, এটি এন্ট্রি লেভেল স্মার্টফোন সেগমেন্টে নতুন বিকল্প হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here