কয়েক দিন আগে ইন্ডাস্ট্রি ইনসাইডার ঈশান অগ্ৰবাল আমাদের জানিয়েছিলেন Redmi 9 Power ফোনটির নতুন 6 জিবি র্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। এই নতুন মডেলের র্যাম ছাড়া অন্য কোনো পরিবর্তন দেখা যাবে না। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এটি লঞ্চ করে দেওয়া হয়েছে। আজ দুপুর 12টা থেকে আমাজন ইন্ডিয়াতে এই ফোন সেল করা হবে। মনে করিয়ে দিই এর আগে কোম্পানি গত বছর ডিসেম্বর মাসে প্রথমবার Redmi 9 Power মার্কেটে এনেছিল। এখন থেকে ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের পাশাপাশি 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট সেল করা হবে।
আরও পড়ুন: 8GB র্যামের সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল আপকামিং লো বাজেট স্মার্টফোন, শীঘ্রই আসছে মার্কেটে
দাম
ভারতে Redmi 9 Power এর নতুন 6 জিবি র্যাম ভেরিয়েন্ট 12,999 টাকা দামে পেশ করা হয়েছে। এছাড়া ফোনটির সবচেয়ে ছোট ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ আছে এবং এর দাম 10,999 টাকা। একইভাবে ফোনটির মাঝারি ভেরিয়েন্ট 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে 11,999 টাকা দামে সেল করা হয়।
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Redmi 9 Power ফোনটি ওয়াটারড্রপ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 6.53 ইঞ্চির বড় ফুল এইচডি+ ডট ড্রপ ডিসপ্লে যোগ করা হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এই স্মার্টফোনের ডিসপ্লে 1500:1 কন্ট্রাস্ট রেশিও ও 400 নিটস ব্রাইটনেসে কাজ করে। Redmi 9 Power ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআই 12 এ কাজ করে। একইভাবে প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য Redmi 9 Power এ অ্যাড্রিনো 610 জিপিইউ আছে।
ফোটোগ্রাফির জন্য Redmi 9 Power এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এছাড়া এই সেটআপে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
Redmi 9 Power একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এতে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন ও ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











