8GB র‍্যামের সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল আপকামিং লো বাজেট স্মার্টফোন, শীঘ্রই আসছে মার্কেটে

ইনফিনিক্স কম দামে সুন্দর স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চের জন্য মার্কেটে যথেষ্ট জনপ্রিয়। এবার খবর পাওয়া গেছে কোম্পানি তাদের ‘নোট’ সিরিজে Infinix Note 10 Pro নামের নতুন স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Infinix Note 10 Pro স্পেসিফিকেশনের সঙ্গে স্পট করা গেছে। এর আগে ফোনটি X695 মডেল নাম্বারের সঙ্গে এফসিসিতেও দেখা গেছে।

আরও পড়ুন: 4 মার্চ লঞ্চ হবে রিয়েলমির শক্তিশালী ফোন Realme GT 5G, জানাল কোম্পানি

গীকবেঞ্চ লিস্টিঙে ফোনটি সিঙ্গেল কোরে 433 এবং মাল্টি কোরে 1125 স্কোর পেয়েছে। এছাড়া লিস্টিং থেকে জানা গেছে Infinix Note 10 Pro তে MediaTek Helio G90T, 8GB RAM এবং Android 11 OS দেওয়া হবে। এর আগে এফসিসি লিস্টিং থেকে জানা গিয়েছিল এই ফোনে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ছাড়াও ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই ও 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে।

এছাড়া এফসিসি ডকুমেন্টে একটি স্কেচ দেখানো হয়েছে যার থেকে ফোনের ডিজাইন সম্পর্কে জানা গেছে। এই স্কেচ অনুযায়ী ফোনের ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। তবে Infinix Note 10 Pro এর ফ্রন্ট লুক সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল 8GB র‍্যামযুক্ত OPPO Find X3 এর স্পেসিফিকেশন, জেনে নিন এর বিশেষত্ব

গত শুক্রবার কোম্পানি ভারতে প্রথম বার তাদের লো বাজেটে Infinix Smart 5 ফোনটি সেল করা হয়। এই ফোনে 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ আছে এবং এর দাম রাখা হয়েছে মাত্র 7,199 টাকা। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি25 চিপসেট আছে। অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফোনটি এক্স ওএস 7 ইউআইতে কাজ করে ও এর মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য এতে কোয়াড এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের ডুয়েল এআই রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী 50 দিন স্ট‍্যান্ডবাই ও 53 ঘন্টা পর্যন্ত 4জি টকটাইম দিতে সক্ষম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here