Home খবর বেড়ে গেছে সস্তা স্মার্টফোন Redmi A7 4G এবং Redmi A7 Pro 4G ফোনের দাম, জেনে নিন নতুন দাম

বেড়ে গেছে সস্তা স্মার্টফোন Redmi A7 4G এবং Redmi A7 Pro 4G ফোনের দাম, জেনে নিন নতুন দাম

গত এপ্রিল মাসে রেডমি ভারতের বাজারে দুটি সস্তা স্মার্টফোন Redmi A7 4G এবং Redmi A7 Pro 4G লঞ্চ করেছিল। বড় ব্যাটারি সহ এই ফোনদুটি 12000 টাকার চেয়ে কম দামে পেশ করা হয়েছিল। তবে এবার কোম্পানি তাদের ইউজারদের অবাক করে এই দুটি ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে কিছু দিন আগেই এই ফোনদুটির দাম 1,000 টাকা বাড়ানো হয়েছিল। আরও একবার এই ফোনগুলির দাম 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে ফোনদুটি কেনার জন্য 2,000 টাকা করে বেশি দাম দিতে হবে।

সস্তা রেডমি ফোনের নতুন দাম 

স্মার্টফোন লঞ্চ প্রাইস প্রাইস হাইক নিউ প্রাইস 
Redmi A7 4G ₹10,499 ₹2,000 ₹12,499
Redmi A7 Pro 4G ₹11,499 ₹2,000 ₹13,499

 

Redmi A7 4G ফোনের 3GB RAM + 64GB Storage মডেলের দাম 10,499 টাকা ছিল। বর্তমানে প্রাইস হাইকের ফলে এই মডেলের দাম 12,499 টাকা হয়ে গেছে। অপরদিকে Redmi A7 Pro 4G ফোনের 4GB RAM + 64GB Storage মডেল 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে পরপর দুবার 1 হাজার টাকা মূল্যবৃদ্ধির কারণে এই ফোনটির দাম বেড়ে 13,499 টাকা ছুঁয়েছে।

Redmi A7 4G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 GO অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিতে 2 জেনারেশন ওএস আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য Redmi A7 4G ফোনে Unisoc T7250 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। Expandable RAM এর সাহায্যে ফোনটির 3GB Physical RAM এর সঙ্গে 3GB Virtual RAM যোগ করে মোট 6GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Redmi A7 4G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.88-ইঞ্চির HD LCD ডিসপ্লে যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনটি 7.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যায়।

ফটোগ্রাফির জন্য Redmi A7 4G ফোনে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে সিকিউরিটি ও ফোন আনলকের জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন রয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।

Redmi A7 Pro 4G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। Redmi A7 Pro 4G ফোনে প্রসেসিঙের জন্য Unisoc T7250 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনটিতে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এই ফোনে Google Gemini এবং Circle to Search এর মতো বিভিন্ন AI ফিচার রয়েছে।

Redmi A7 Pro 4G ফোনে 6.9-ইঞ্চির HD LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 800nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Wet Touch 2.0 ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6300mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনে 7.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi A7 Pro 4G ফোনে 13MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে 200% সুপার ভলিউম মোড রয়েছে, ফলে এই ফোনটিতে অসাধারণ অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP52 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।