খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে আসতে চলেছে Redmi Buds 4 এবং Buds 4 Pro, জেনে নিন বিস্তারিত

Xiaomi-এর সাব ব্র্যান্ড Redmi নিজের বাজেট স্মার্টফোনের সাথে নিজের অ্যাক্সেসারিজের জন্য খুব‌ই জনপ্রিয় হয়ে উঠছে। এমতাবস্থায় কোম্পানি প্রতিনিয়ত নিজের প্রোডাক্ট পোর্টফলিও বাড়াচ্ছে এবং প্রোডাক্ট আপডেট‌ও করছে। Redmi কিছুদিন আগে চিনে Redmi Buds 4 এবং Buds 4 Pro ইয়ারবাডস লঞ্চ করেছিল। Redmi-এর ইয়ারবাডসটিকে 10mm ড্রাইভার এবং নয়েস ক্যান্সেলেশন ফিচারের সাথে পেশ করা হয়েছে। এখন Amazon UK-এর লিসটিংয়ের মাধ্যমে জানা গেছে, যে Redmi Buds 4 এবং Buds 4 Pro ইয়ারবাডস গুলিকে খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা যেতে পারে। Appuals রিপোর্ট অনুযায়ী Redmi Buds 4 এবং Buds 4 Pro দুটি ইয়ারবাডস দুটিকে Amazon UK-এর ওয়েবসাইটে স্পট করা গেছে।

আমাজনের এই লিস্টিঙে Redmi-এর এই দুটি ইয়ারবাডসের দাম প্রকাশ‍্যে এসেছে। রেডমির ভ্যানিলা Buds 4 TWS ইয়ারবাডসটিকে ইউরোপে 49 ইউরো (প্রায় 3,974 টাকা) দামে পেশ করা যেতে পারে। এরসাথে Redmi-এর Buds 4 Pro ইয়ারবাডসটিকে 89 ইউরো (প্রায় 7,900 টাকা) দামে পেশ করা যেতে পারে। এরসাথে Redmi-,এর আপকামিং ইয়ারবাডসের কালার অপশনের কথা বলা হলে প্রো ভেরিয়েন্টটিকে হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশনে পেশ করা যেতে পারে। এরসাথে ভ্যানিলা ভেরিয়েন্টটিকে হোয়াইট এবং লাইট ব্লু কালার অপশনে পেশ করা যেতে পারে।

Redmi Buds 4 এবং Buds 4 Pro-এর স্পেসিফিকেশন

Redmi Buds 4-এর কথা বলা হলে এটি ইন-ইয়ার ডিজাইনের সাথে পেশ করা যেতে পারে, আবার Redmi Buds 4 Pro ইয়ারবাডসটিকে স্টেম ডিজাইনের সাথে পেশ করা যেতে পারে। দুটি এ ইয়ারবাডসে 10mm ডায়নামিক ড্রাইভ দেওয়া যেতে পারে, এটি AI ইন্টেলিজেন্ট সাপোর্ট করতে পারে। Redmi-এর ভ্যানিলা মডেলটি 35dB পর্যন্ত নয়েস ক্যান্সেলেশন সাপোর্ট করতে পারে এবং Pro মডেলটি 43dB পর্যন্ত নয়েস ক্যান্সেলেশন সাপোর্ট করতে পারে।

Redmi Buds 4 Pro মডেলে এক্সক্লুসিভ ফিচার যেমন HiFi সাউন্ড কোয়ালিটি, ভার্চুয়াল স্টিরিও সাউন্ড সাপোর্ট করতে পারে। এর সাথে দুটি মডেলে ডুয়াল ট্রান্সফারিং মোড, গেমিংয়ের জন্য 59ms লো লেটেন্সী এবং কানেক্টিভিটির জন্য Bluetooth 5.2 দেওয়া যেতে পারে। Redmi Buds 4-এর ব্যাটারি ব্যাকআপের কথা বলা হলে এটি 30 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ এবং Redmi Buds 4 Pro মডেলে 36 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ প্রদান করতে পারে। দুটি মডেলে টাচ কন্ট্রোল দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here