Home খবর 16GB RAM, 7500mAh ব্যাটারি এবং 165Hz ডিসপ্লে সহ চীনে লঞ্চ হল Redmi K Pad, জেনে নিন স্পেসিফিকেশন

16GB RAM, 7500mAh ব্যাটারি এবং 165Hz ডিসপ্লে সহ চীনে লঞ্চ হল Redmi K Pad, জেনে নিন স্পেসিফিকেশন

Xiaomi সাব-ব্র্যান্ড রেডমি তাদের চীনের বাজারে নতুন ট্যাবলেট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Redmi K Pad ট্যাবলেটটি শক্তিশালী 7,500mAh ব্যাটারি এবং বড় 16GB RAM সহ পেশ করা হয়েছে। এই রেডমি ট্যাবলেটটিতে 165Hz রিফ্রেশ রেটযুক্ত বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন রেডমি ট্যাবলেটের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Redmi K Pad এর স্পেসিফিকেশন

ডিজাইন

রেডমি ট্যাবলেটটি মেটাল ইউনিবডি ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে একটি মজবুত এবং প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ট্যাবলেটটি হাতে সহজেই নেওয়ার জন্য স্লিক এবং সিমেট্রিক্যাল ডিজাইনে পেশ করা হয়েছে। এই ট্যাবের সাইডে সিমেট্রিক্যাল পজশনে কোয়াড স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে, এটি অত্যন্ত পাতলা হওয়ার সঙ্গে সঙ্গে 78% এর বেশি লাউড। এই ডিজাইনের দৌলতে ফোনটি হালকা এবং পাতলা দেখতে, একইসঙ্গে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পরও ফোনটি ঠাণ্ডা থাকবে।

ডিসপ্লে

Redmi K Pad ট্যাবলেটটিতে 3008×1880 পিক্সেল রেজোলিউশন ও 16:10 অ্যাস্পেক্ট রেশিও সাপোর্টেড 8.8 ইঞ্চির বড় LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই কাস্টম 3K প্যানেল দিয়ে তৈরি ট্যাবের স্ক্রিনে 165Hz পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট ও 372Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 700 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে ভিউইং এক্সপিরিয়েন্স গেমিং এবং ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে দারুণ স্মুথ এবং রেপনশিভ পারফরমেন্স পাওয়া যায়।

প্রসেসর

এই রেডমি ট্যাবলেটটিতে 3nm ফেব্রিকেশনে তৈরি 3.73GHz ক্লক স্পীডযুক্ত MediaTek এর নতুন Dimensity 9400+ চিপসেট দেওয়া হয়েছে। এটি অক্টাকোর সিপিইউ সহ পেশ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য ট্যাবটিতে Immortalis-G925 MC12 GPU রয়েছে, যার ফলে স্মুথ ভিজুয়াল এবং দ্রুত পারফরমেন্স পাওয়া যায়। কোম্পানির পক্ষ থেকে তাদের নিজেস্ব Rage Engine 4.0 যোগ করা হয়েছে, এটি সিস্টেম লেবল পারফরমেন্স এবং পাওয়ার এফিসিয়েন্সির মধ্যে ব্যালেন্স করতে সাহায্য করে।

গেমিং

Android লেআউট দেওয়া হয়েছে, এর ফলে প্রসেসরের হীট সোর্স হাতের স্পর্শ থেকে দূরে থাকবে। এর ফলে ট্যাবলেটটি দীর্ঘ সময় পর্যন্ত ঠাণ্ডা থাকবে এবং ভালো থার্মাল ম্যানেজমেন্ট পাওয়া যাবে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে ট্যাবটিতে 12,050mm² বড় অ্যালুমিনিয়াম অ্যালয় ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, এটি বিশেষ করে 3K রেজোলিউশোনে দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং চলাকালীন হাই পারফরমেন্স দিতে সাহায্য করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Redmi K Pad ট্যাবলেটটির রেয়ার প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে OV13B সেন্সর রয়েছে, যা PDAF ফিচার সহ কাজ করে। একইভাবে সেলফি এবং ভিডিও কনফারেন্সের জন্য ট্যাবলেটটিতে 8 মেগাপিক্সেল OV08D সেন্সর সহ ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ট্যাবলেটটিতে শক্তিশালী 7,500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। একইভাবে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Redmi K Pad ট্যাবটিতে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ট্যাবটিতে Bypass Charging Plus ফিচার রয়েছে, ফলে গেম চলাকালীন ডিভাইসটি সরাসরি চার্জারের মাধ্যমে পাওয়ার নেয় এবং ব্যাটারির উপর লোড পড়ে না। একইসঙ্গে কম হিটের সম্মুখীন হতে হয়।

Redmi K Pad এর ফিচার

Redmi K Pad এর দাম

রেডমি ট্যাবলেটটি চীনে মোট চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ট্যাবলেটের 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম 33 হাজার টাকা রাখা হয়েছে। একইভাবে টপ ভেরিয়েন্ট 16GB RAM + 1TB স্টোরেজ অপশন 50 হাজার টাকা দামে পেশ করা হয়েছে। এই ট্যাবলেটটি চীনে Spruce green, smoky purple ও deep black এর মতো কালার অপশনে সেল করা হবে।