Home খবর 64MP ক‍্যামেরা এবং Dimensity 9000 চিপসেটসহ লঞ্চ হবে Redmi K50 Gaming Pro 

64MP ক‍্যামেরা এবং Dimensity 9000 চিপসেটসহ লঞ্চ হবে Redmi K50 Gaming Pro 

Xiaomi এর Redmi K সিরিজের স্মার্টফোন চীনের পাশাপাশি অন‍্যান‍্য বেশ কিছু মার্কেটেও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। চীনে Singles Day উপলক্ষে Redmi K40 ফোনটি টপ 3 বেস্ট সেলারের মধ্যে নিজের স্থান করে নিয়েছে। তবে কোম্পানির হাবভাব দেখে মনে হচ্ছে তারা এই ক্রেজ হারাতে চায় না। টিপস্টার Digital Chat Station এর দেওয়া তথ্য অনুযায়ী Redmi K50 Pro Gaming edition ফোনটি চীনে L10 (Matisse) মডেল নাম্বারসহ রেগুলেটরি অথরিটির অনুমোদন পেয়ে গেছে। লিক রিপোর্ট অনুযায়ী ফোনটি MediaTek Dimensity 9000 SoC তে রান করতে পারে। এছাড়া এই সিরিজের স্ট‍্যান্ডার্ড ফোনটি Dimensity 7000 SoC তে রান করবে বলে জানা গেছে।

আরও পড়ুন: 50MP ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারিসহ ভারতে এইদিন লঞ্চ হবে Tecno Spark 8T

Redmi K50 Gaming Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার Digital Chat Station এর কথা থেকে জানা গেছে শাওমির এই ফোনে 120Hz অথবা 144Hz রিফ্রেশরেটযুক্ত OLED ডিসপ্লে থাকবে। ফোটোগ্রাফির জন্য Redmi K50 Gaming Pro ফোনে 64MP Sony Exmor IMX686 সেন্সর দেওয়া হতে পারে। মনে করিয়ে দিই Redmi K40 Gaming ফোনটিতে 64MP Omnivision’s OV64B সেন্সর যোগ করা হয়েছিল। Redmi K50 সিরিজের ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এর আগে টিপস্টার জানিয়েছিলেন Redmi K50 সিরিজের ফোনগুলির মধ্যে প্রথমে গেমিং ফোন Redmi K50 Gaming Pro লঞ্চ করা হতে পারে।

Redmi K50 Gaming Pro ফোনটি আন্তর্জাতিক মার্কেটে POCO F4 GT নামে পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। কোম্পানির এই আগামী ফোনটি সবার আগে EEC সার্টিফিকেশন সাইটে Xiaomiui স্পট করেছিল। মনে করিয়ে দিই ছয় মাস আগে পোকো ভারতে POCO F3 GT স্মার্টফোন লঞ্চ করেছিল। গেমিং ট্রিগার ও অ্যালুমিনিয়াম বডি থাকার পাশাপাশি এই ফোনটি Dimensity 1200 চিপসেটে রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন