Home খবর Xiaomi লঞ্চ করলো আরো একটি সস্তা ফোন Redmi Note 10 Lite, এর মধ্যে 48MP ক‍্যামেরা এবং 5,020mAh এর ব‍্যাটারী আছে

Xiaomi লঞ্চ করলো আরো একটি সস্তা ফোন Redmi Note 10 Lite, এর মধ্যে 48MP ক‍্যামেরা এবং 5,020mAh এর ব‍্যাটারী আছে

চাইনিজ স্মার্টফোন কোম্পানি Xiaomi আজকে ইন্ডিয়াতে নিজের Redmi Note 10 সিরিজের বিস্তার করে আরো একটি নতুন ফোন পেশ করলো। এই নতুন ফোনটিকে কোম্পানি Redmi Note 10 Lite নামে লঞ্চ করেছে। অথচ এই স্মার্টফোনে নতুন কিছু নেই, বরং এটি পূরোনো Redmi Note 9 Pro স্মার্টফোনে‌র রিভাইজ ভার্সন, যার মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে। আবার Redmi Note 10 Lite স্মার্টফোন কোম্পানির Note 10 সিরিজের ষষ্ঠ স্মার্টফোন। এর আগে ইন্ডিয়াতে Redmi Note 10, Note 10 Pro, Note 10 Pro Max, Note 10S, এবং Note 10T কে পেশ করেছে কোম্পানি। আসুন আগে আপনাকে Redmi Note 10 Lite এর দাম এবং স্পেসিফিকেশন্স সম্পর্কে সম্পূর্ণ জানাই।

Redmi Note 10 Lite এর প্রাইস

Redmi Note 10 Lite কে ইন্ডিয়াতে তিনটি কন্ফিগারেশানে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ আছে। এই তিনটি মডেলের দাম যথাক্রমে Rs 13,999, Rs 15,999 এবং Rs 16,999। ফোনটিকে ইন্টারস্টেলার ব্ল‍্যাক, গ্লেশিয়ার হোয়াইট, শ‍্যাম্পেন গোল্ড এবং অরোরা ব্লু এর মতো চারটি কালার অপশনে 2 অক্টোবর দুপুর 12টায় Mi.com এবং Amazon India তে লঞ্চ করা হবে।

Redmi Note 10 Lite এর স্পেসিফিকেশন্স

যদি কথা বলা হয় Redmi Note 10 Lite এর স্পেসিফিকেশন্সের তাহলে এর মধ্যে 6.67 inch IPS LCD প‍্যানেল দেওয়া আছে যা Full HD+ রেজল্যুশন 1,080 × 2,400 পিক্সেল, 1500:1 কন্ট্রাস্ট রেশিও এবং গোরিলা গ্লাস 5 প্রোটেক্টেড। আবার এই ফোনে সিকিউরিটি‌র জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। এছাড়া ডিভাইসে Snapdragon 720G চিপসেট আছে, যেটিকে পাওয়ার দেওয়ার জন্য ফোনে 6GB পর্যন্ত র‍্যাম এবং 128GB পর্যন্ত স্টোরেজ দেওয়া আছে।

এছাড়া ফোনের ব‍্যাকে স্কোয়ার ক‍্যামেরা মডিউল দেওয়া আছে, যার মধ্যে f/1.89 অ্যাপার্চার যুক্ত 48-মেগাপিক্সেলের মেন ক‍্যামেরা, 119-ডিগ্রী FOV সহ 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, 5-মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা এবং 2-মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া আছে। আবার এই ফোনে 16-মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক‍্যামেরা আছে। স্মার্টফোনটি নাইট মোড, এআই সিন ডিটেকশন, সিনেম‍্যাটিক প্রোট্রেট এবং আরো অনেক ফোটোগ্রাফি ফিচার সাপোর্ট করে।

এই ফোনটিকে পাওয়ার ব‍্যাক‌আপ দেওয়ার জন্য 5,020mAh এর ব‍্যাটারী দেওয়া আছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নোট 10 লাইট অ্যান্ডয়েড 10 এ আধারিত এম‌আইইউআই 11 এ চলে। এটি ডুয়াল 4 জি ভোএলটিই, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.0, জিপিএস, একটি আইআর ব্লাস্টার, জেড-অ্যাক্সিস লাইনার মোটর, এআই ফেস আনলক, একটি মাইক্রোএসডি কার্ড স্লটের মতো ফিচার সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি 3.5মিমি অডিও জ‍্যাক এবং একটি পি2আই ফ্ল‍্যাশ-প্রুফ ন‍্যানো কোটিং আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন