Redmi Note 11T সিরিজের আসন্ন স্মার্টফোনটি 24 মে চীনে লঞ্চ হতে চলেছে। Xiaomi তাদের Redmi Note সিরিজের লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত। লঞ্চের ঠিক আগে, Xiaomi নিশ্চিত করেছে যে তারা Redmi Note 11T Pro+ স্মার্টফোনটও লঞ্চ করবে। আগে অনুমান করা হয়েছিল যে Xiaomi শুধুমাত্র Redmi Note 11T Pro এবং Redmi Note 11T এই দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Redmi Note 11T Pro এবং Note 11T স্মার্টফোনগুলি ইতিমধ্যেই 3C এবং TENAA ডেটাবেসে তালিকাভুক্ত করা হয়েছে। এবার Redmi Note 11T Pro স্মার্টফোনটিকে Geekbench এর তালিকায় দেখা গেছে, সেখান থেকে এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু তথ্য স্পষ্ট হয়েছে।
Geekbench এ তালিকাভুক্ত Redmi Note 11T Pro স্মার্টফোন
Redmi Note 11T Pro স্মার্টফোনটি মডেল নম্বর 22041216UC সহ গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। Geekbench তালিকা অনুযায়ী এই Xiaomi স্মার্টফোনটি MediaTek-এর Octa Core Dimensity 8100 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। প্রসেসরটি চারটি প্রিমিয়াম ARM Cortex-A78 কোর দ্বারা চালিত, যা 2.85GHz স্পিডে ক্লক করা হয়েছে। এর সাথে চারটি Cortex-A55 কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে Arm Mali-G610 MC6 GPU এবং HyperEngine 5.0 গেমিং স্যুট দেওয়া হয়েছে।
Redmi Note 11T Pro স্মার্টফোনটি 8GB RAM সহ পেশ করা যেতে পারে। Xiaomi-এর এই ফোনটি Android 12-এ চলবে। বেঞ্চমার্ক স্কোর এর কথা বললে, ফোনটি সিঙ্গেল কোর পরীক্ষায় 4170 এবং মাল্টি-কোর পরীক্ষায় 6379 স্কোর করেছে। এই স্কোরগুলি থেকে অনুমান করা যায় যে ফোনটির পারফরম্যান্স অনেক শক্তিশালী হবে।
Redmi Note 11T Pro স্মার্টফোন দুটি ভেরিয়েন্টে 8GB + 128GB এবং 8GB + 512GB লঞ্চ হতে পারে। Xiaomi-এর এই ফোনটি 6.6-ইঞ্চি LCD ডিসপ্লে সহ দেওয়া হবে। Xiaomi এর আসন্ন Redmi Note 11T Pro 5G স্মার্টফোনটিতে 4300mAh ব্যাটারি থাকবে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।









