ভারতে লঞ্চ হল Redmi Note 12 Pro 5G স্মার্টফোন, দেখে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

আজ ভারতে ‘Redmi Note 12’ সিরিজ অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে একটি বড় ইভেন্টের মাধ্যমে এই সিরিজের অধীনে একই সঙ্গে Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+ 5G ফোন তিনটি পেশ করা হয়েছে। এর মধ্যে Redmi Note 12 Pro 5G ফোনটি MediaTek Dimensity 1080 চিপসেট, 50MP রেয়ার ক্যামেরা এবং 67W ফাস্ট চার্জিং ফিচার সহ মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। নিচে ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: Realme এবং Redmi-কে টক্কর দিতে বাজারে এসে গেছে Samsung Galaxy F04 স্মার্টফোন, জেনে নিন এই লো বাজেট ফোনের স্পেসিফিকেশন এবং দাম

Redmi Note 12 Pro 5G এর স্পেসিফিকেশন

নতুন Redmi Note 12 Pro 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির full HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এছাড়াও এই ডিসপ্লে 1920 হার্টস PWM ডিমিং এবং 900 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

Redmi Note 12 Pro 5G ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং MiUI 13 এর লেয়ারিঙের সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.6 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ MediaTek Dimensity 1080 চিপসেটে রান করে। কানিয়ে রাখি এটি 10টি 5G ব্যান্ড সাপোর্ট করে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G68 জিপিইউ যোগ করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল OnePlus 11 স্মার্টফোন, 16GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট সহ বাজারে হাজির নতুন ফ্ল্যাগশিপ কিলার

ফটোগ্রাফির জন্য Redmi Note 12 Pro 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে অবস্থিত এই ক্যামেরা সেটআপে OIS ফিচার সাপোর্টেড f/1.88 অ্যাপারচার যুক্ত 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে f/2.2 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

Redmi Note 12 Pro 5G ফোনটি 4G এবং 5G উভয় নেটওয়ার্ক সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনটিকে ওয়াটারপ্রুফ করার জন্য এতে IP53 রেটিং দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যুক্ত 5,000mAh ব্যাটারি রয়েছে। আরও পড়ুন: BGMI Unban Date 2023 : 15 জানুয়ারি কি সত্যি ভারতে ফিরছে BGMI? জেনে নিন ডিটেইলস 

Redmi Note 12 Pro 5G এর দাম

ভারতে Redmi Note 12 Pro 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM দেওয়া হয়েছে এবং বাকি দুটি ভেরিয়েন্টে 8GB করে RAM রয়েছে। একইভাবে ফোনটির প্রথম দুটি ভেরিয়েন্টে 128জিবি করে ইন্টারনাল স্টোরেজ থাকলেও সবচেয়ে বড় ভেরিয়েন্টে 256জিবি মেমরি আছে।

Redmi Note 12 Pro 5G এর 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 24,999 টাকা
Redmi Note 12 Pro 5G এর 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 26,999 টাকা
Redmi Note 12 Pro 5G এর 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 27,999 টাকা

এই সিরিজের Redmi Note 12 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন এবং Redmi Note 12 Pro+ 5G ফোনদুটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here