Home খবর গীকবেঞ্চ সাইটে লিস্টেড হল Redmi Note 14 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গীকবেঞ্চ সাইটে লিস্টেড হল Redmi Note 14 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Redmi Note 14 5G সিরিজ লঞ্চের পর কোম্পানি এই সিরিজের অধীনে Redmi Note 14 এবং Note 14 Pro স্মার্টফোনের 4G ভেরিয়েন্ট নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে। আমারা এই পোস্টের মাধ্যমে আপকামিং ভেরিয়েন্টের রেন্ডার, স্টোরেজ অপশন এবং কালার সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। সম্প্রতি গীকবেঞ্চ সাইটে Redmi Note 14 4G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং স্মার্টফোনের প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Redmi Note 14 4G এর গীকবেঞ্চ লিস্টিং

Redmi Note 14 4G এর সম্ভাব্য ডিটেইলস

গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোন সম্পর্কে এইসব তথ্য জানা গেছে। আমাদের শেয়ার করা আগের রেন্ডার ইমেজের মাধ্যমে ফোনের ব্যাক প্যানেলে চারকোণা মডিউল দেখা গিয়েছে। এই মডিউলে ট্রিপল ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফ্রন্টের সেন্টারে পাঞ্চ-হোল কাটআউট এবং স্ক্রিনে চারদিকে বেজাল ছিল। 4G মডেল গ্রিন, ব্লু এবং পার্পল কালার অপশনে পেশ করা হবে বলে জানা গিয়েছিল।

আগের বছর জানুয়ারি মাসে Redmi Note 13 4G ফোনটির ভ্যানিলা মডেল €181 (অর্থাৎ প্রায় 16,100 টাকা) দামে গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। আগের মডেলের সাক্সেসার হিসেবে Note 14 4G ফোনটি এই মাসে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় বাজারে আগের মডেল লঞ্চ করা হয়নি, তাই এই মডেল লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে সন্দেহ রয়েছে। পরবর্তী সময়ে এই ফোনের অন্যান্য তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।