Home খবর লঞ্চের আগেই লিক হল Redmi Note 17 ফোনের ভারতীয় দাম, জেনে নিন কত দামে হবে সেল

লঞ্চের আগেই লিক হল Redmi Note 17 ফোনের ভারতীয় দাম, জেনে নিন কত দামে হবে সেল

শীঘ্রই Redmi Note 17 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি কোম্পানি অফিসিয়ালি তাদের রেডমি নোট সিরিজের নতুন স্মার্টফোন সম্পর্কে জানিয়েছিল। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী 6 আগস্ট Redmi Note 17 ফোনটি লঞ্চ করা হবে। তবে একটি লিকের মাধ্যমে লঞ্চের আগেই Redmi Note 17 ফোনের দামের ডিটেইলস প্রকাশ্যে এসেছে।

Redmi Note 17 ফোনের দাম

টিপস্টার অভিষেক যাদব Redmi Note 17 ফোনের দাম শেয়ার করেছিল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে জানিয়েছিল Redmi Note 17 ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এতে 6GB RAM + 128GB Storage এবং 8GB RAM + 128GB Storage থাকবে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 6GB RAM সহ Redmi Note 17 ফোনটি ভারতে 30 হাজার টাকা দামে লঞ্চ করা হবে। অর্থাৎ ফোনটির দাম 29,999 টাকা রাখা হতে পারে। অন্যদিকে Redmi Note 17 ফোনটির টপ ভেরিয়েন্ট অর্থাৎ 8GB RAM মডেলের দাম 33 হাজার অর্থাৎ 32,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। তবে আপাতত প্রকাশ্যে আসা দাম শুধুমাত্র একটি হিসাবে মনে করা হচ্ছে।

Redmi Note 17 ফোনের স্পেসিফিকেশন

আগেই চীনের বাজারে Redmi Note 17 ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে সেল করা হচ্ছে। এই ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে। Redmi Note 17 5G ফোনে 2396 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ফোনের স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Wet hand touch 2.0 ফিচার যোগ করা হয়েছে। অন্যদিকে ফোনে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন রয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Redmi Note 17 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno GPU দেওয়া হয়েছে। জানিয়ে রাখি চীনে Redmi Note 17 5G ফোনটি 6GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

Redmi Note 17 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অন্যদিকে ভারতীয় মডেলেও বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 22.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 17 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি 5P লেন্স এবং একটি সেকেন্ডারি লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।